NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

অভিযোগের মুখেই সেন্সর পেল শাকিব-সাবিলার ‘তাণ্ডব’


খবর   প্রকাশিত:  ০৪ জুন, ২০২৫, ১১:০৬ পিএম

অভিযোগের মুখেই সেন্সর পেল শাকিব-সাবিলার ‘তাণ্ডব’

ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘তাণ্ডব’ সিনেমা নিয়ে শাকিবিয়ানদের উন্মাদনার শেষ নেই। সেইসঙ্গে ক্ষীণ চিন্তা সওয়ার হয়েছিল তাদের ওপর। কেননা ঈদের সন্নিকটে অথচ সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে কোনো খবর আসছে না। শোনা যাচ্ছিল, অনুমতি ছাড়াই বিদেশে শুটিং করার অভিযোগ উঠেছে ছবিটির বিরুদ্ধে।

তবে সব শংকা দূর করে এলো কাঙ্ক্ষিত খবর। ছাড়পত্র পেয়েছে ‘তাণ্ডব’।

 

সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন আলফা আইয়ের জনসংযোগ কর্মকর্তা শাকিব শৌখিন। নিজের ফেসবুকে সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে প্রাপ্ত ছাড়পত্রের ছবি প্রকাশ করেছেন তিনি। ‘তাণ্ডব’কে ইউ গ্রেড দেওয়া হয়েছে সেন্সর থেকে। এর অর্থ সব বয়সী দর্শক দেখতে পারবেন ছবিটি।

অভিযোগের মুখেই সেন্সর পেল শাকিব-সাবিলার ‘তাণ্ডব’

 

সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা আহমেদ তাণ্ডবের প্রসংসা করে বলেন, ‘ভালো হয়েছে ছবিটি। দারুণ মেকিং। এবারের ঈদের বাকি ছবিগুলোও ভালো হয়েছে। ‘ইনসাফ’, ‘নীল চক্র’, ‘টগর’, ‘এশা মার্ডার’ সবগুলোই- দেখা হয়েছে। আশা করছি রোজার ঈদের মতো এবারও সবকটা ছবি ভালো চলবে।’

জানা গেছে, সম্পূর্ণ মারকাটারি ছবি হতে যাচ্ছে ‘তাণ্ডব’। পর্দায় কিং খানকে পলকে পলকে রঙ পাল্টাতে দেখা যাবে। এমনই রহস্যময় হবে চরিত্রটি।

‘তাণ্ডব’-এ শাকিবের সঙ্গে দেখা যাবে সাবিলা নূরকে। আরও আছেন জয়া আহসান। এছাড়া অভিনয় করেছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকি, এফএস নাঈম প্রমুখ।

 

 

 

ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। প্রযোজনায় এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।