NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

অভিযোগ তুলে নিতে গিয়েও ঝামেলায় অভিনেত্রী


খবর   প্রকাশিত:  ০৪ জুন, ২০২৫, ১০:০৬ এএম

অভিযোগ তুলে নিতে গিয়েও ঝামেলায় অভিনেত্রী

‘ইট এন্ডস উইথ আস’ সিনেমার পরিচালক জাস্টিন বালডোনির বিরুদ্ধে ইচ্ছাকৃত এবং অবহেলাজনিত মানসিক নির্যাতনের অভিযোগ তুলে নিতে চান অভিনেত্রী ব্লেক লাইভলি। তবে এই অভিযোগ প্রত্যাহারের পদ্ধতি নিয়ে এখন চলছে নতুন আইনি টানাপড়েন।

লাইভলির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দুটি অভিযোগই প্রত্যাহার করতে ইচ্ছুক। তবে তা স্থায়ীভাবে নয়।ভবিষ্যতে চাইলে একই অভিযোগ নতুন করে তুলতে পারবেন। অন্যদিকে বালডোনির আইনজীবীরা বলছেন, এটি আসলে দুই দিকেই সুবিধা নেওয়ার কৌশল।

 

সোমবার আদালতে জমা দেওয়া এক আবেদনে বালডোনির আইনজীবীরা বলেন, ‘লাইভলি যদি সত্যিই অভিযোগ তুলে নিতে চান তাহলে সেটা স্থায়ীভাবে হওয়া উচিত। ভবিষ্যতে এই অভিযোগ আবার যেন তোলা না যায়।’

আইনি জটিলতা আরও বেড়েছে, যখন বালডোনির পক্ষ থেকে লাইভলির মানসিক স্বাস্থ্য সম্পর্কিত চিকিৎসা নথি ও পরামর্শদাতার নোট চাওয়া হয়। তারা প্রমাণ করতে চাইছেন, লাইভলি যেসব অভিযোগ এনেছেন ‘চরম মানসিক যন্ত্রণা, লজ্জা, অপমান, হেয় হওয়া ও হতাশা’- সেগুলোর পক্ষে যথেষ্ট প্রমাণ নেই।

 

লাইভলির আইনজীবীরা এসরা হাডসন ও মাইক গটলিয়েব পুরো ঘটনাকে একটি ‘প্রচারমূলক নাটক’ বলে উল্লেখ করেছেন। তাদের ভাষ্য, তারা কেবল মামলাটি সংক্ষিপ্ত ও নির্দিষ্ট করতে চাইছেন। পাশাপাশি তারা দাবি করেছেন, পাল্টা মামলা করে বরং নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন বালডোনি ও তার প্রযোজনা সংস্থা। তাই তারা সরে যেতে চান। সেখানেও আবার শর্ত জুড়ে দিচ্ছেন।

লাইভলির পক্ষ থেকে আরও জানানো হয়, তিনি এখন আরও বিস্তৃত ক্ষতিপূরণ চাইছেন। তার মধ্যে রয়েছে যৌন হয়রানি, প্রতিশোধমূলক আচরণ এবং সম্মানহানিকর ব্যবহারের মতো গুরুতর অভিযোগ।

প্রসঙ্গত, এই মামলা শুরু হয় ২০২৪ সালের ডিসেম্বর মাসে। লাইভলি দাবি করেন, সিনেমার শুটিং ও মুক্তির সময় তিনি অশোভন আচরণের শিকার হন। অভিযোগ জানানোর পর তাকে বদনামের শিকার করা হয়। তখন বালডোনিও পাল্টা দাবি করেন, লাইভলি ও তার স্বামী অভিনেতা রায়ান রেনল্ডস তার কাছ থেকে প্রায় চারশ’ মিলিয়ন মার্কিন ডলার আদায়ের চেষ্টা করেন। এর পাশাপাশি মানহানিকর কথাবার্তা চালিয়ে যান তিনি।

 

বর্তমানে এই ঘটনার সঙ্গে সম্পর্কিত অন্তত ছয়টি মামলা আদালতে চলমান। বালডোনি আরও একটি মামলা করেছেন তার সাবেক জনসংযোগ কর্মকর্তার বিরুদ্ধে। তিনি ব্যক্তিগত বার্তা ফাঁস করেছেন বলে অভিযোগ।

 

 

 

এখন আদালতের সামনে প্রশ্ন, লাইভলির মানসিক স্বাস্থ্য সংক্রান্ত নথি জমা দিতে হবে কিনা এবং অভিযোগগুলো স্থায়ীভাবে প্রত্যাহার হবে কিনা। এই মামলার ভবিষ্যৎ নিয়ে তাই এখনও রয়েছে নানা অনিশ্চয়তা।