NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

নিউইয়র্কে লায়ন্স ক্লাব নির্বাচনে নতুন মুখ, নেতৃত্বে জে এফ এম রাসেল ও মশিউর রহমান


খবর   প্রকাশিত:  ৩০ মে, ২০২৫, ১০:০৫ পিএম

নিউইয়র্কে লায়ন্স ক্লাব নির্বাচনে নতুন মুখ, নেতৃত্বে জে এফ এম রাসেল ও মশিউর রহমান

মোঃ জহিরুল হক বশির, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে ২৭ মে ২০২৫, মঙ্গলবার এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব, নিউইয়র্ক (NYBAL CLUB, 20-R2) এর এক্সিকিউটিভ কমিটির নির্বাচন। এতে লায়ন জে এফ এম রাসেল প্রেসিডেন্ট এবং লায়ন মশিউর রহমান মজুমদার সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন এক বছরের জন্য।

নির্বাচনে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন লায়ন আব্দুর রশিদ এবং ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন কামরুল মজুমদার। এছাড়াও ডিরেক্টর পদে মোট ১১ জন সদস্য নির্বাচিত হয়েছেন।

উল্লেখযোগ্যভাবে, নির্বাচনটি ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের চার্টার ও গঠনতন্ত্র অনুযায়ী সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ভোটার সংখ্যা ছিল ১৩৬ জন, যার মধ্যে ১২৮ জন উৎসাহের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন অনুষ্ঠিত হয় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট ও পার্টি হলে। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ৫ জন সদস্য—মঈন চৌধুরী, মতিউর রহমান, রেজা রশিদ, আমেনা নাওয়াজ ও আব্দুর রহিম। তাদের দক্ষ ও নিরপেক্ষ ভূমিকার জন্য সর্বস্তরের প্রশংসা কুড়িয়েছেন।

নির্বাচনে বিজয়ী সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন লায়ন রিমন ইসলাম এবং গ্লোবাল টাইম ম্যাগাজিন ও আই-অন-বাংলাদেশ টিভি, নিউইয়র্ক।

কমিউনিটিতে সেবা ও মানবিক কাজে এই নতুন কমিটির সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছে প্রবাসী বাংলাদেশি সমাজ।