NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

হাসান জাহাঙ্গীরের সঙ্গে অভিনয়ে ফিরলেন মৌসুমী


খবর   প্রকাশিত:  ২৭ মে, ২০২৫, ১০:০৫ এএম

হাসান জাহাঙ্গীরের সঙ্গে অভিনয়ে ফিরলেন মৌসুমী

কয়েক বছর ধরে চিত্রনায়িকা মৌসুমী যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস করছেন। মায়ের অসুস্থতা আর মেয়ের পড়াশোনার কারণে পরিবারকে সময় দিচ্ছেন। এর ফাঁকে ‘পিএস চাই সুন্দরী’ নামে টেলিছবির শুটিং অংশ নিয়েছেন। তার সঙ্গে অভিনয় করেছেন অভিনেতা হাসান জাহাঙ্গীর।

সম্প্রতি ভার্জিনিয়ার বেইলি স্ট্রিম লং আইল্যান্ডে হয়েছে টেলিছবিটির শুটিং। ত্রিভুজ প্রেমের এই গল্পে মৌসুমী প্রথমবার ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় অভিনয় করেছেন। নাটকটি প্রচারিত হবে এটিভি (ইউএসএ) এবং বাংলাদেশের একটি চ্যানেলে।

 

মৌসুমী বলেন, ‘ময়মনসিংহের ভাষায় কমেডি প্যাটার্নে অভিনয় করে আমি এবার যে মজা পেয়েছি, তা শত শত সিনেমা করেও এত মজা পাইনি। এর পুরো কৃতিত্ব হাসান জাহাঙ্গীরের। তিনি অনেক কষ্ট করে আমাকে ভাষাটা রপ্ত করিয়েছেন, সময় দিয়েছেন, ধৈর্য নিয়ে শিখিয়েছেন। সত্যিই দারুণ অভিজ্ঞতা হয়েছে।’

শুটিং ফিরেছেন মৌসুমী, সঙ্গে অভিনেতা জাহাঙ্গীর

 

কিছুদিন আগে গুঞ্জন ওঠে- অভিনয়কে ইতি জানিয়েছেন মৌসুমী। শুধু তাই নয়, চলতি মাসের শুরুতে মৌসুমীর স্বামী ওমর সানী জানান, মৌসুমী ভুলে যেতে চান তিনি- মৌসুমী ছিলেন। ওমর সানীর ওই মন্তব্যের পর অনেকেই ধরেই নিয়েছিলেন আর কোনোদিন হয়তো মৌসুমীকে পর্দায় দেখা যাবে না। সব গুঞ্জন উড়িয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন মৌসুমী। এবার সিনেমা নয়, তিনি আসছেন টেলিছবি নিয়ে।

  •  

 

 

মৌসুমীর মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘সোনার চর’। এতে তিনি ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, জায়েদ খান, জান্নাতুল স্নিগ্ধাসহ আরও অনেকে।