NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

ইরানি নির্মাতার অভিযোগ নিয়ে মুখ খুললেন অনন্ত জলিল


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৪:০৯ পিএম

>
ইরানি নির্মাতার অভিযোগ নিয়ে মুখ খুললেন অনন্ত জলিল

‘দিন-দ্য ডে’ সিনেমা ঘিরে বিতর্ক থামছেই না। সিনেমাটি মুক্তি পেয়েছে গত কোরবানির ঈদে। এর আগে থেকেই অনন্ত জলিলের বিভিন্ন মন্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছিল। মুক্তির পরও সেই ধারা অব্যাহত থাকে। এবার ইরান থেকে শুরু হলো বিতর্কের নতুন অধ্যায়।

সিনেমাটি নির্মিত হয়েছে ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনায়। পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। কিন্তু বাংলাদেশে সিনেমাটি মুক্তির সময়ে কোনো আয়োজনেই তাকে দেখা যায়নি।

তবে বৃহস্পতিবার (১৮ আগস্ট) ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে সরব হয়েছেন নির্মাতা জমজম। তিনি অনন্ত জলিলের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছেন। তার দাবি, অনন্ত জলিল চুক্তি ভঙ্গ করেছেন, অর্ধনির্মিত অবস্থায় নিয়ে সিনেমাটিকে নষ্ট করে ফেলেছেন। এমনকি নিজের অংশের টাকা তিন-চার বছর ধরে চেয়েও পাননি নির্মাতা।

এ বিষয়ে ইরানের আদালতে অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন মুর্তজা অতাশ জমজম। সেই সঙ্গে একজন আন্তর্জাতিক আইনজীবী নিয়োগ দেবেন বলেও জানান।

নির্মাতা জমজমের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন অনন্ত জলিল। তিনি জানালেন, মামলার বিষয়টি এখনো জানেন না। আর মুর্তজা যেসব অভিযোগ করেছেন, সেগুলোও ভিত্তিহীন।

অনন্ত জলিল বলেন, ‘সিনেমার শুটিং শেষ করেছি তিন-চার-বছর আগে। সব ফুটেজ কিন্তু নির্মাতার কাছেই ছিল। এরপর আমি কোনো কিছু গোপন করিনি। সবকিছু মিডিয়াকে বলেই সিনেমা মুক্তি দিয়েছি। গত বছরও নির্মাতা আমার দাওয়াতে এসে প্রোগ্রাম করে গেল। অভিযোগ থাকলে তো তিনি সিনেমার ফুটেজই দিতেন না।’

অনন্তের দাবি, চুক্তি অনুযায়ী কেবল বাংলাদেশে শুটিংয়ের অর্থ তিনি বহন করেছেন। তার ভাষ্য, ‘বাংলাদেশে ওদের দেশ থেকে ১৭ জন শিল্পী এসেছিল। তাদের পাঁচতারকা হোটেলে রেখেছি। রাজকীয় মর্যাদা দিয়েছি। শুটিংয়ে কোনো হস্তক্ষেপ করিনি। আমার কাছে চুক্তির সমস্ত কাগজ রয়েছে।’

উল্লেখ্য, ‘দিন-দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিলের সঙ্গে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা। এছাড়াও বাংলাদেশ ও ইরানের অনেক অভিনয়শিল্পী কাজ করেছেন।