NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

হঠাৎ কেন আবেগী হয়ে পড়লেন শাকিব খান


খবর   প্রকাশিত:  ২৫ মে, ২০২৫, ১০:০৫ এএম

হঠাৎ কেন আবেগী হয়ে পড়লেন শাকিব খান

ঢালিউডের সুপারস্টার শাকিব খান। প্রায় একাই টেনে নিয়ে যাচ্ছেন সিনেমা ইন্ডাস্ট্রি। দেখতে দেখতে তার ক্যারিয়ারের ২৬ বছর পূর্তি হলো। দীর্ঘ এই পথচলায় তিনি পেয়েছেন অভাবনীয় সাফল্য। সেই সাফল্যের পেছনে যেমন আছে তার শ্রম ও মেধার বিনিয়োগ তেমনি আছে ইন্ডাস্ট্রির প্রযোজক, পরিচালক, দর্শক-ভক্তদের ভালোবাসা।

সেইসব মানুষদের উদ্দেশে আবেগী বার্তা দিলেন শাকিব খান। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে তাকে সম্মাননাও প্রদান করা হয়। অনুষ্ঠানের কিছু ছবি পোস্ট করে তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ফেসবুক পেজে দেয়া বার্তায় তিনি ভালোবাসাবাসির কথা বলেছেন।

 

শাকিব পোস্টে লিখেছেন, ‘দর্শকদের ভালোবাসা নিয়ে ক্যারিয়ারের ২৬ বছর পার করেছি, ইনশাল্লাহ, এমন জাঁকজমক আয়োজনের মাধ্যমে ৫০ বছরও পূর্ণ করার ইচ্ছে আছে। হয়তো পৃথিবীময় আমার দেশের সিনেমা তখন ডমিনেট করবে।

হঠাৎ কেন আবেগী হয়ে পড়লেন শাকিব খান

 

আন্তরিক ধন্যবাদ জানাই আমার সমস্ত পরিচালক, প্রযোজক, সহকর্মী, টেকনিসিয়ানস কলাকুশলী ও সংবাদমাধ্যমের ভাই, বোন এবং বন্ধুদের। মেরিল প্রথম আলোকেও ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই সুন্দর অনুষ্ঠানের জন্য।’

তিনি আরও লেখেন, ‘অনেক অনেক ভালোবাসা রইলো শাকিবিয়ানদের প্রতি, যাদের অনন্ত ভালোবাসায় আমি সিক্ত হয়ে আসছি ২৬ বছর ধরে। যাদের ভালোবাসা আমার মাথার তাজ হয়ে আছে, যাদের ভালোবাসাই আমার জীবনের অন্যতম প্রাপ্তি।

আপনারা যেমন আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের একইভাবে ভালোবাসি। আমাদের এই ভালোবাসা চলবে, সূর্য যতদিন জ্বলবে - এই ভালোবাসা, অনন্ত ভালোবাসা।’