NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

হীরা খচিত ‘বিকিনি’ হাতে কান-এর রেড কার্পেটে উর্বশী, বিরক্ত হলিউড তারকারা


খবর   প্রকাশিত:  ২৪ মে, ২০২৫, ১০:০৫ এএম

হীরা খচিত ‘বিকিনি’ হাতে কান-এর রেড কার্পেটে উর্বশী, বিরক্ত হলিউড তারকারা

বিতর্ক, সমালোচনা আর উর্বশী রাউতেলা যেন একে-অপরের হাত ধরাধরি করে চলেন! তিনি যেসব কর্মকাণ্ড করেন তাতে ট্রলিং কিছুতেই তার পিছু ছাড়ে না। বেফাঁস মন্তব্য করে চর্চার শিরোনামে থাকাতেও তাঁর জুড়ি মেলা ভার। এবার কান ফিল্ম ফেস্টিভ্যালেও গিয়েও বিপাকে অভিনেত্রী। 

প্রথম দিনে ৪০ কোটির পোশাক পরে ফ্রেঞ্চ রিভেরাঁর লাল গালিচায় এতক্ষণ ধরে পোজ দিচ্ছিলেন, যে তাতে রীতিমতো পশ্চিমী বিনোদুনিয়ার পাপারাজ্জিরা বিরক্ত হয়ে যান! দিন দুয়েক আগে কটাক্ষের মুখে পড়েও শিক্ষা নেননি! আবারও সেই একই ভুল আওড়ালেন ‘দাবিড়ি আইটেম গার্ল’।

 

 

সোনা-হীরা খচিত ‘বিকিনি’ হাতে রেড কার্পেটে এমন শোঅফ করছিলেন, যার জন্য দীর্ঘক্ষণ পিছনে দাঁড়ানো অপেক্ষারত হলিউড তারকারা রীতিমতো বিদ্রুপ করা শুরু করেন।

বৃহস্পতিবার কালার্স অফ টাইম (লা ভেন্যু দে ল্যা’ভেনির) স্ক্রিনিংয়ে গিয়েছিলেন উর্বশী রাওতেলা। সেখানেই থিয়েটারের সিঁড়িতে বিছানো লাল কার্পেটে দাঁড়িয়ে বিকিনি ক্লাচ ব্যাগ হাতে একের পর এক পোজ দিয়ে যাচ্ছিলেন ক্যামেরায়। পিছনে যে একাধিক তারকা দাঁড়িয়ে অপেক্ষমান, সেদিকে ভ্রুক্ষেপই নেই উর্বশীর।

তিনি মজে ছিলেন নিজের ছন্দে। 

 

বেইজ রঙের ফিশকাট গাউনে মৎসকন্যা অবতারে ধরা দেন এদিন উর্বশী। হাতে সোনা, হীরা দিয়ে তৈরি বিকিনি প্যাটার্নের ক্লাচ ব্যাগ। যার দাম সাড়ে পাঁচ লক্ষ টাকা।

আর সেই ব্যাগ হাতেই পাপারাজ্জিদের উদ্দেশে চুমু ছুড়ে যাচ্ছিলেন। উর্বশীর কীর্তি দেখে যারপরনাই বিরক্ত হয়ে যান পশ্চিমী বিনোদুনিয়ার তারকারা। এমনভাবে সিঁড়ির পথ আটকে ছবি তুলছিলেন যে সেখান দিয়ে কারও যাতায়াত করার মতো জায়গা ছিল না। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত কান-এর কার্পেট থেকে ভাইরাল হতেই বেজায় চটেছে ভারতীয় নেটিজেনরা। 

 

তাদের অভিযোগ, ‘এই একটা মহিলার জন্য ভারতের সম্মান নষ্ট হচ্ছে বিদেশে মাটিতে।

’ আবার কারও মতে, ‘ভারতের ফার্স্ট লেডি যিনি ফ্রেঞ্চ রিভেরাঁয় সম্মান খোয়ালেন।’ এহেন নানা কটুক্তিতে ছেয়ে গেছে নেটপাড়া। তবে উর্বশীর নাটক নিয়ে কটুক্তি যতই হোক, তাঁর হাতের বিকিনি ব্যাগ নিয়ে কিন্তু চর্চার অন্ত নেই।