NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

অবৈধ প্রবাসীদের বড় সুখবর দিল মালয়েশিয়া


খবর   প্রকাশিত:  ১৭ মে, ২০২৫, ০৬:০৫ পিএম

অবৈধ প্রবাসীদের বড় সুখবর দিল মালয়েশিয়া

মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ প্রবাসীদের নিজ দেশে ফিরতে ‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০’ নামে একটি প্রোগ্রামের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। যা ১৯ মে থেকে শুরু হয়ে আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। এই সাধারণ ক্ষমা কর্মসূচির মাধ্যমে অবৈধ প্রবাসীরা স্বেচ্ছায় তাদের দেশে ফিরে যেতে পারবেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে না এবং জরিমানাও দিতে হবে সামান্য। শুক্রবার এ ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুসন ইসমাইল।

এসময় তিনি বলেন, তার মন্ত্রণালয় বিদেশি প্রতিনিধি, নিয়োগকর্তা এবং বিদেশি সম্প্রদায়ের সকল পক্ষকে এই তথ্য ব্যাপকভাবে প্রচার করার এবং শেষ তারিখের আগে দ্রুত অংশগ্রহণের জন্য উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন যাতে করে শেষ মুহূর্তের ভিড় এড়ানো যায়।

এই সাধারণ ক্ষমা কর্মসূচির অধীনে, বৈধ পাস ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ এবং ওয়ার্ক পারমিটের পাসের মেয়াদ শেষ হওয়ার পরেও অতিরিক্ত সময় থাকার জন্য অবৈধ অভিবাসীদের ৫০০ রিঙ্গিত জরিমানা দিতে হবে। তবে, পাসের শর্ত লঙ্ঘনের জন্য ৩০০ রিঙ্গিত ধার্য করা হয়েছে বলেও জানান তিনি।

 

এছাড়াও, আবেদনকারীদের প্রতিটি ইস্যুর জন্য ২০ রিঙ্গিত মূল্যের একটি বিশেষ পাস ফি দিতে হবে এবং ১৮ বছরের কম বয়সি বিদেশি শিশুরা যারা অতিরিক্ত সময় ধরে অবস্থান করছে বা বৈধ পাস ছাড়া দেশে আনা হয়েছে তাদের কম্পাউন্ড থেকে অব্যাহতি দেয়া হবে, তবে তাদের একই বিশেষ পাস ফি দিতে হবে। তার মন্ত্রণালয় অবৈধ অভিবাসীদের নির্মূলের প্রচেষ্টায় কোনো আপস করবে না বলে এদিন সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।