NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে


খবর   প্রকাশিত:  ১২ মে, ২০২৫, ০৮:০৫ এএম

দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে

স্টার হান্টের মাধ্যমে নতুন দুই তারকা পেলো দীপ্ত। দীপ্ত স্টার হান্ট রিয়েলিটি শোয়ে চ্যাম্পিয়ান হয়েছেন কিশোরগঞ্জের মিষ্টি ঘোষ এবং বরিশালের সাকিব হোসেন। প্রতিযোগিতার বিজয়ী হিসেবে পুরস্কারের পাশাপাশি তারা পাচ্ছেন বিভিন্ন রকম কাজের সুযোগ।

৯ মে রাত ১০টায় প্রচারিত হয় দীপ্ত স্টার হান্টের গ্র্যান্ড ফিনালে। মিষ্টি ও সাকিব ছাড়াও এ প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়েছেন যশোরের ফারিহা রহমান এবং বরিশালের শফিউল রাজ, দ্বিতীয় রানার্স আপ হয়েছেন সিলেটের সানজিদা চৌধুরী এবং বরিশালের হাফিজ রহমান।

 

দীপ্ত স্টার হান্ট গ্র্যান্ড ফিনালের জমকালো আয়োজনে ছিলো টপ ৬ প্রতিযোগীর নাচ, কমেডি স্কিট এবং মিউজিক ম্যাশআপ। অংশ নেন সন্ধি, সভ্যতা ও কর্নিয়া। জমকালো এ আয়োজনে উপস্থিত ছিলেন রিয়েলিটি শোর জুরি তারিক আনাম খান, শিহাব শাহীন এবং রাফিয়াত রশিদ মিথিলা।

দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকেমিষ্টি ঘোষ

 

এছাড়া আয়োজকদের মধ্যে ছিলেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, দীপ্ত টিভির প্রধান নির্বাহী তাসনুভা আহমেদ টিনা, চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, নির্মাতা অনিমেষ আইচ, নির্মাতা চয়নিকা চৌধুরীসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পী ও নাট্যনির্মাতা।

দীপ্ত স্টার হান্টের বিজয়ীরা বড়পর্দার সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও টিভি সিরিজে অভিনয়ের সুযোগ পাবেন। তাদের সঙ্গে দুই বছরের এক্সক্লুসিভ চুক্তি করবে কাজী মিডিয়া লিমিটেড, যেখানে তারা নিয়মিত কাজের সুযোগ পাবেন।

দীপ্ত পেলো কিশোরগঞ্জের মিষ্টি, বরিশালের সাকিবকে

 

 

 

দীপ্ত স্টার হান্টের গ্র্যান্ড ফিনালে সঞ্চালনা করেছেন রাফসান সাবাব এবং ইসমাত জেরিন চৈতি। দীপ্ত প্লে ও দীপ্ত ডিজিটালের অন্য মাধ্যমগুলোতে দর্শকেরা উপভোগ করতে পারবেন এ অনুষ্ঠান।