NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কঙ্গনা


খবর   প্রকাশিত:  ১০ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কঙ্গনা

কয়েক সপ্তাহ ধরে ভারত ও পাকিস্তানের সম্পর্ক চরম উত্তপ্ত। দুই দেশ সংঘর্ষেও লিপ্ত হয়েছে। ভীত-সন্ত্রস্ত হয়ে রয়েছে সাধারণ মানুষ। এর মধ্যেই দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন বলিউড তারকা কঙ্গনা রানাউত। অভিনয়ের পাশাপাশি গত বছর থেকে রাজনীতির মাঠেও ও পা রেখেছেন এ তারকা।

কঙ্গনা বর্তমানে মান্ডী কেন্দ্রের সাংসদ। ‘অপারেশন সিঁদুর’ নিয়েও গণমাধ্যমকে প্রতিক্রিয়া দিয়েছিলেন । এ উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কঙ্গনা হলিউডে যাচ্ছেন।

 

কঙ্গনার অভিনয় বলিউডে প্রশংসিত হয়েছে বহুবার। এবার হলিউডে কাজ করতে যাচ্ছেন তিনি। একটি ভৌতিক সিনেমার প্রধান চরিত্রে সুযোগ পেয়েছেন বলিউডের ‘কুইন’। সিনেমার নাম ‘বি দ্য ইভিল’। এ সিনেমায় কঙ্গনা ছাড়াও রয়েছেন হলিউডের অভিনেতা টাইলার পোজে, সিলভারস্টার স্ট্যালোনের কন্যা স্কারলেট রোজ স্ট্যালোন।

খুব শিগগির নিউইয়র্কে এ সিনেমা শুটিং শুরু হবে বলে জানা যাচ্ছে। সম্প্রতি বিদেশি সিনেমার উপরে ১০০ শতাংশ শুল্ক জারি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই এ সিনেমার শুটিংয়ের জন্য নিউইয়র্ককেই বেছে নিয়েছেন সিনেমার নির্মাতা। সিনেমাটি নির্মাণ করছেন অনুরাগ রুদ্র।

 

 

 

‘অপারেশন সিঁদুর’র পরে কঙ্গনা বলেছেন, ‘দেশ এখন যুদ্ধের মধ্যে। তাই আমরা সকালেই সন্ত্রস্ত হয়ে রয়েছি। কিন্তু দেশের প্রতিরক্ষা বাহিনী আমাদের রক্ষা করছে। তাই আমরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, ওরাও যেন সুরক্ষিত থাকে। নিজেদের লক্ষ্যে যেন ওরা সফল হয়। আমাদের প্রার্থনা করা উচিত, সব রকমের আতঙ্কের থেকে আমাদের দেশ যেন সুরক্ষিত থাকে।’