NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে


খবর   প্রকাশিত:  ০৮ মে, ২০২৫, ০৯:০৫ পিএম

আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। এ সময় তিনি রুবিওকে জানিয়েছেন আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে।

তিনি বলেছেন, ভারতের হামলা পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিপন্ন করেছে।

 

এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী যে কোনো মূল্যে পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেছেন যে পাকিস্তানের জনগণ ভারতের অপ্রীতিকর যুদ্ধের কর্মকাণ্ডে ক্ষুব্ধ এবং জোর দিয়ে বলেছেন, পাকিস্তান জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুসারে আত্মরক্ষার জন্য পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে।

তিনি দক্ষিণ এশিয়ার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্বেগের প্রশংসা করেছেন।

 

রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কারণ তারা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য তিনি উত্তেজনা কমাতে পাকিস্তান ও ভারত উভয়েরই ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এদিকে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে ভারতের পাঞ্জাব রাজ্যের গুরদাসপুর জেলায় সম্পূর্ণ ব্ল্যাকআউটের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টা থেকে শুক্রবার (৯ মে) ভোর ৫টা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনা এবং ‘অপারেশন সিঁদুরের’ পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন আশঙ্কা করছে, সীমান্তবর্তী এলাকা হিসেবে গুরদাসপুর কিছু সম্ভাব্য ঝুঁকির মুখে পড়তে পারে, তাই পূর্ব সতর্কতা হিসেবে ব্ল্যাকআউটের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।