NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে “Passport DC’s Embassy Tour -2025” অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ০৫ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে “Passport DC’s Embassy Tour -2025” অনুষ্ঠিত

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে ৩ মে শনিবার “Passport DC’s Embassy Tour 2025”-এর অংশ হিসেবে এক “ওপেন হাউস” অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দূতাবাসের অডিটোরিয়ামে জামদানি ও টাঙ্গাইল শাড়িসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্পের বেশ কয়েকটি স্টল ছিল। দর্শনার্থীরা অত্যন্ত আগ্রহের সঙ্গে পোস্টার, লিফলেট এবং বই সংগ্রহ করেন যা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, মহান ভাষা আন্দোলন ও দেশের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং দর্শনীয় পর্যটন স্থানগুলোকে তুলে ধরে।
দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং তাদের সন্তানরা চমৎকার দেশাত্ববোধক গান ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।
দিনব্যাপী এ অনুষ্ঠান উপভোগ করতে বিভিন্ন দেশের প্রায় তিন হাজার দর্শক বাংলাদেশ দুতাবাসে আসেন। এ উপলক্ষে অতিথিদের জন্য ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার প্রদর্শন ও পরিবেশন করা হয়।