NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’


খবর   প্রকাশিত:  ০৫ মে, ২০২৫, ১০:০৫ এএম

ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’

কাশ্মীরের পহেলগামের হামলার পর পাকিস্তানি শিল্পীদের ওপর ভারতের শোবিজে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত ২২ এপ্রিলের ভয়াবহ এ ঘটনার দায় স্বীকার করেছিল পাকিস্তানের একটি জঙ্গি সংগঠন। তারপর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরকার বেশ কিছু পদক্ষেপের ঘোষণা করেছে।

ভারতের বিনোদন অঙ্গনে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার দাবিও উঠেছিল বিভিন্ন মহল থেকে। এরপরেই পাকিস্তানি শিল্পীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় ভারতে।

 

তবে ভারতে সেই সব তারকাদের অনেক অনুরাগী রয়েছে। এ এ ঘটনা তাদের রীতিমতো মন খারাপ। যেমন হানিয়া আমিরের অ্যাকাউন্ট বন্ধ হতেই দুঃখপ্রকাশ করেন তার ভারতীয় ভক্তরা। তবে কেউ কেউ হার মানার পাত্র নন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম বন্ধ হলেও ঠিক তারা উপায় বের করেছেন। ভিপিএন ব্যবহার করে তারা হানিয়ার ইনস্টাগ্রামে মন্তব্য করেছেন। হানিয়ার বিভিন্ন ছবি ও ভিডিওর মন্তব্যের ঘরে তারা লিখেছেন, ‘আপনার কথা খুব মনে পড়ছে।’ কেউ বা আবার লিখেছেন, ‘আপনাকে দেখার জন্য আমরা ভিপিএন ব্যবহার করছি।’

jagonews24

 

হানিয়া আমির সহজ-সরল কথা-বার্তা তার অনুরাগীরা ভীষণ পছন্দ করেন। খোলামেলাভাবে অনুরাগীদের সঙ্গে কথা বলেন পাকিস্তানের এ অভিনেত্রী। ভারতীয় অনুরাগীদের মন্তব্যের জবাবে তিনিও আবেগপ্রবণ হয়ে যান। হানিয়া জবাবে লেখেন, ‘আমি কিন্তু এবার কেঁদে ফেলব।’

ভারতের পহেলগামের হামলার পর হানিয়া আমিরও সোশ্যাল মিডিয়ায় নিন্দা জ্ঞাপন করেছিলেন। এ অভিনেত্রী লিখেছিলেন, ‘যে কোনো স্থানের দুর্ঘটনাই আমাদের কাছে সমানভাবেই দুঃখজনক। এ ঘটনায় যে নিরীহ মানুষেরা প্রাণ হারালেন তাদের জন্য আমার মন ভীষণ খারাপ।’হানিয়া আমির আরও লেখেন, ‘আমরা যে এলাকারই মানুষ হই না কেন, শোকের একটাই ভাষা হয়। আমরা যেন সবার আগে মানবতাকেই বেছে নিতে পারি।’