NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে ইসরায়েল, চাইলো আন্তর্জাতিক সহায়তা


খবর   প্রকাশিত:  ০১ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে ইসরায়েল, চাইলো আন্তর্জাতিক সহায়তা

নিজেদের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। আগুন তীব্রতা এতটাই বেশি যে, এরই মধ্যে বেশ কয়েকটি এলাকা পুরোপুরি খালি করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয় গুরুত্বপূর্ণ রাস্তাও। শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী একে ‘জাতীয় জরুরি অবস্থা’ বর্ণনা করে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। স্থানীয় ফায়ার সার্ভিস প্রধান শমূলিক ফ্রিডম্যান বলেছেন, এটি সম্ভবত ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল। তিনি সতর্ক করে বলেন, ঘণ্টায় ৬০ মাইলের বেশি গতির বাতাস পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে।

 

দাবানলের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে তেল আবিব ও জেরুজালেমকে সংযুক্ত করা প্রধান সড়ক ‘রুট ১’। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মানুষ ধোঁয়ার মধ্যে হেঁটে রাস্তা পার হচ্ছে। পরবর্তীতে জরুরি সহায়তা কর্মীরা ফাঁকা গাড়ির সারির মাঝে ছুটে বেড়াচ্ছিলেন, কেউ আটকা পড়ে আছে কি না খুঁজে দেখছিলেন।

 

দাবানলের উৎস কী তা এখনো জানা যায়নি। ফ্রিডম্যান বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণ থেকে এখনো অনেক দূরে রয়েছি।

দাবানল ইসরায়েলের বিভিন্ন স্থানে সক্রিয় রয়েছে, বিশেষ করে নেভে শালোম শহরের কাছে আগুনের তীব্রতা বেশি। এক ভিডিওতে দেখা যায়, আগুন ছড়িয়ে পড়েছে ব্যস্ত মহাসড়কের পাশেও।

দাবানল মোকাবিলায় ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সাআর। ইতালি ও মেসিডোনিয়া থেকে তিনটি অগ্নিনির্বাপক প্লেন শিগগির ইসরায়েলে পৌঁছাবে বলে জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ।

 

দাবানলের কারণে কমপক্ষে ১০টি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, দাবানল মোকাবিলায় কাজ করছে ১২০টি টিম, পাশাপাশি ১২টি প্লেন এবং হেলিকপ্টারও যুক্ত হয়েছে।

 

 

 

এ পর্যন্ত দু’টি হাসপাতালে এক ডজনের বেশি দগ্ধ ব্যক্তি ভর্তি হয়েছেন।

সূত্র: সিএনএন