NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

অক্ষয়ের ‘কেসারি চ্যাপ্টার ২’ মুক্তির ১০ দিন, কত আয় করেছে সিনেমাটি


খবর   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৫, ০৭:০৪ পিএম

অক্ষয়ের ‘কেসারি চ্যাপ্টার ২’ মুক্তির ১০ দিন, কত আয় করেছে সিনেমাটি

বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের ‘কেসারি চ্যাপ্টার ২’ দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। ভারতের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অজানা গল্প নিয়ে নির্মিত সিনেমাটি বক্স অফিসেও ভালো আয় করছে। এটি মুক্তি পেয়েছে গত ১৮ এপ্রিল। এরই মধ্যে ১০ দিন পার হয়েছে।

জানা গেছে, সোমবার (২৮ এপ্রিল) মুক্তির ১০ দিনে বক্স অফিসে অক্ষয় কুমারের ‘কেসারি চ্যাপ্টার ২’ সিনেমাটি মোট ৬৫ কোটি ৫৬ লাখ রুপি আয় করেছে। এমনটাই স্যাকনিল্কের রিপোর্ট থেকে জানা গেছে।

 

‘কেসারি চ্যাপ্টার ২’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, আর মাধবন ও অনন্যা পান্ডে। এটি চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা। ‘কেসারি ২’ সিনেমায় উঠে এসেছে ১৯১৯ সালে ঘটে যাওয়া জালিওয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অজানা ঘটনার কথা।এটি মুক্তির পর দর্শকদের কাছে থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। সিনেমাটি নির্মাণ করেছেন করণ সিং ত্যাগী। এ ঐতিহাসিক কোর্টরুম ড্রামার হাত ধরে তিনি নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। সিনেমাটি প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশন, লিও মিডিয়া কালেকটিভ এবং কেপ অব গুড ফিল্মস।