NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

দেশের সঙ্গে দূরত্ব বাড়ছে বিরাট-অনুশকার, কারণ কী


খবর   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৫, ০৪:০৪ পিএম

দেশের সঙ্গে দূরত্ব বাড়ছে বিরাট-অনুশকার, কারণ কী

বলিউড তারকা আনুশকা শর্মা ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী হবেন বলে অভিনয় ছেড়েছেন-এমনটা বিয়ের পর থেকে শোনা যাচ্ছিল। তিনি দুই সন্তানের মা হয়েছেন। জানা গেছে, এবার নাকি নিজের দেশ ভারতের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন অনুশকা এ সংবাদে বলিউডপ্রেমীদের যেমন মন খারাপ। যে দেশ তাদের এতটা খ্যাতি এনে দিয়েছে, সেই দেশ থেকে এ তারকা দম্পতি দূরে থাকছেন। অনেকেই এর কারণ জানতে চাইছেন।

আনুশকা-বিরাটের এ সিদ্ধান্তের পেছনে দুটি কারণ জানা গেছে। বলিউডের ভেতরে আলোচনা থেকে প্রথমতো জানা গেছে, সাইফ আলি খানের ওপর হামলার পর অনেক তারকা তাদের সন্তানকে গণমাধ্যম ও ফটো সাংবাদিকদের থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এদের মধ্যে রয়েছেন আলিয়া ভাট। তিনি তার মেয়ে রাহাকে আর ফটো সাংবাদিকদের সামনে নিচ্ছেন না। অথচ ফটো সাংবাদিকদের সঙ্গে কাপুর কন্যার যথেষ্ট ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। দ্বিতীয়ত, কাশ্মীরের পহেলগামের ভয়াবহ ঘটনা বিরাট-অনুশকার মনে সম্ভবত আতঙ্কের ছাপ ফেলেছে।

 

আসলেই কি এ দুই কারণে বিরাট-অনুশকা ভারত থেকে থেকে দূরে রয়েছেন? কিছুদিন আগে মাধুরী দীক্ষিতের পডকাস্টে যোগ দিয়েছিলেন এ তারকা দম্পতি। এতে আড্ডায় উঠে আসে তাদের বিদেশে দ্বিতীয় সংসারের বিভিন্ন বিষয়। মাধুরীর চিকিৎসক স্বামী শ্রীরাম নেনেও এ পডকাস্টের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পরে সাংবাদিকদের জানান, সন্তানদের নিরাপদ জীবন দিতে এবং নিজেদের ব্যক্তিগত জীবন গোপনে রাখতেই আনুশকার এ সিদ্ধান্ত।

নেনের ভাষ্য, ‘সারাক্ষণ গণমাধ্যমের উদ্দেশ্য ছাড়া উপস্থিতি তাদের স্বাভাবিক জীবন নষ্ট করে দিচ্ছে।’ বিরাট-অনুশকা অনেকটা আক্ষেপ করে পডকাস্টে জানিয়েছেন, ইচ্ছে হলেও তারা ফুচকা, ভেলপুরি খেতে বের হতে পারেন না। রাস্তায় ভিড় জমে যায়। একইভাবে তাদের ছেলেমেয়েকে নিয়েও সংবাদমাধ্যমের অতিরিক্ত কৌতূহল। এগুলো তাদের ভালো লাগছে না। বিদেশে কিন্তু এই অহেতুক আগ্রহ দেখানোর স্বভাব কারও মধ্যে নেই।’

 

 

 

এ কারণে তারা লন্ডনে আনুশকা-বিরাট দ্বিতীয় সংসার শুরু করেছেন। সেখানে তাদের দুই সন্তানের ছেলেবেলা অনেক বেশি নিরাপদ বলে মনে করেন এ দম্পতি।