NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

ভ্যাটিকানে ট্রাম্প-জেলেনস্কি ‘ফলপ্রসূ’ বৈঠক


খবর   প্রকাশিত:  ২৬ এপ্রিল, ২০২৫, ০৭:০৪ পিএম

ভ্যাটিকানে ট্রাম্প-জেলেনস্কি ‘ফলপ্রসূ’ বৈঠক

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, দুই নেতা ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছেন এবং এই বৈঠকে ‘খুবই ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। প্রায় ১৫ মিনিটের এই বৈঠকের আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও হোয়াইট হাউজ জানিয়েছে।

বিজ্ঞাপন

ইতালির রাই টিভি জানিয়েছে, বৈঠকটি প্রত্যাশিতভাবে মার্কিন দূতাবাসে নয়, বরং সেন্ট পিটার্স বাসিলিকার ভেতরে অনুষ্ঠিত হয়, যেখানে তারা পোপের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন।

গত ফেব্রুয়ারির শেষে ওভাল অফিসে হওয়া উত্তপ্ত বৈঠকের পর এটাই তাদের প্রথম মুখোমুখি সাক্ষাৎ। সেই সময় জেলেনস্কির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি ইউক্রেনে মার্কিন সহায়তার জন্য যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করেননি।

 

চলতি সপ্তাহেই ট্রাম্প বলেছিলেন, রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তিতে জেলেনস্কির খেলার মতো কোনো কার্ড নেই।

এর আগে ইউক্রেনের একজন মুখপাত্র বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কি আজ দ্বিতীয়বারের মতো বৈঠক করবেন।

এই বৈঠকের তথ্য সামনে আসার পর আরেকটি ছবি পাওয়া গেছে যা শেষকৃত্যের আগে ধারণ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ একে অপরকে আলিঙ্গন করছেন।