NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

ট্রাম্পের নীতির সমালোচনা করলেন বাইডেন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

ট্রাম্পের নীতির সমালোচনা করলেন বাইডেন

ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্পের নীতি নিয়ে, বিশেষ করে সামাজিক সুরক্ষাবিষয়ক নীতির কঠোর সমালোচনা করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানুয়ারিতে প্রেসিডেন্ট পদ ছাড়ার পর মঙ্গলবার (১৫ এপ্রিল) শিকাগোতে প্রথম জনসভায় বক্তব্য রাখেন তিনি।

জো বাইডেন বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তাখাতে ‘কুড়াল চালিয়েছে’।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে লাখ লাখ মানুষ সরকারের সামাজিক সুরক্ষার ওপর নির্ভরশীল। ট্রাম্পের নতুন শাসনকালে, বিশেষ করে ইলন মাস্কের পরামর্শে দেশে ব্যাপক হারে ব্যয় সংকোচনের নীতি নিয়েছে সরকার। ফলে অনেকেরই আশঙ্কা এই ক্ষেত্রে ব্যয় কমালে বিপদে পড়বেন সাধারণ মানুষ।

দেশটিতে প্রায় সাত কোটি ৩০ লাখ মানুষকে বাৎসরিক ভাতা দেওয়া হয়। তার জন্য খরচ হয় বছরে এক লাখ ৪০ হাজার কোটি মার্কিন ডলার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, ১০০ দিনেরও কম সময়ে এই নতুন প্রশাসন অকল্পনীয় ক্ষতি করেছে। সামাজিক সুরক্ষার ওপর কোপ বসিয়েছে।

বাইডেন বলেন, সামাজিক সুরক্ষা কেবলমাত্র একটি সরকারের নীতি নয়, বরং সামগ্রিকভাবে দেশের প্রতি দায়বদ্ধতা।

ট্রাম্পের নাম না করে তিনি প্রেসিডেন্টকে দিস গাই বলে সম্বোধন করেন। তার বক্তব্য চলাকালীন একাধিকবার তাকে থামতে দেখা যায়। বার্ধক্যজনিত কারণে বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে অব্যাহতি নেন।

 

এদিকে সামাজিক সুরক্ষা খর্ব করার বিষয়টি অস্বীকার করেছে হোয়াইট হাউজ। ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট বলেন, যুক্তরাষ্ট্রের করদাতা নাগরিকদের প্রতি ট্রাম্প দায়বদ্ধ। তাদের সামাজিক সুরক্ষার সুযোগ দেওয়া হচ্ছে।

রিপাবলিকানরা সাবেক প্রেসিডেন্টের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। নিজের সোশ্যাল মিডিয়ায় কোনো কমেন্ট ছাড়াই ট্রাম্প বাইডেনের অন্য অসংলগ্ন বক্তব্যের ভিডিও পোস্ট করেন।

সূত্র: ডয়েচে ভেলে