NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

ইকুয়েডরে ফের জয়ী রক্ষণশীল দলের ড্যানিয়াল নোবোয়া


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

ইকুয়েডরে ফের জয়ী রক্ষণশীল দলের ড্যানিয়াল নোবোয়া

বামপন্থি প্রতিদ্বন্দ্বী লুইসা গঞ্জালেজকে হারিয়ে ইকুয়েডরে ফের ক্ষমতায় আসতে চলেছেন রক্ষণশীল দলের ড্যানিয়াল নোবোয়া। ৯২ শতাংশ ভোট গণনা হওয়া পর্যন্ত ৫৫ দশমিক আট শতাংশ ভোট পেয়েছেন তিনি।

২০২৩ সালেও লুইসা গঞ্জালেজকে হারিয়ে প্রেসিডেন্ট পদে আসীন হন নোবোয়া। অন্যদিকে, লুইসা দাবি করেন নির্বাচনে ভোট কারচুপি হয়েছে। স্লোগানরত সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ইকুয়েডরের ইতিহাসে এটি কুৎসিততম ভোট জালিয়াতির ঘটনা। শেষ পাওয়া খবরে এখনো পর্যন্ত ৪৪ দশমিক এক শতাংশ ভোট পেয়েছেন তিনি।

 

২০২৩ থেকে ইকুয়েডরে কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করে চলেছেন ন্যাশানাল ডেমোক্র্যাটিক অ্যাকশন পার্টির নোবোয়া।

ভোটে জালিয়াতির সম্ভাবনার কারণে দুই প্রার্থী ও লুইসার গুরু সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া দেশের মানুষকে সতর্ক থাকতে বলেছিলেন।

 

ইকুয়েডরে ভোট দেন এক দশমিক তিন কোটি মানুষ। দেশটিতে ৬৫ বছরের নিচে সকলের ভোটদান বাধ্যতামূলক। অন্যথায় ৪৬ মার্কিন ডলার পর্যন্ত জরিমানা দিতে হয়। ১৬ এবং ১৭ বছর বয়সী ও ৬৫ বছরের বেশি বয়সিদের জন্য ভোটদান বাধ্যতামূলক নয়।

তার কর আরোপ এবং মিতব্যয়ী নীতি পালন করলে ২০২৫-এ অর্থনীতি চার শতাংশ বৃদ্ধির মুখ দেখবে বলে দাবি করেন নোবোয়া। অন্যদিকে, কোরেয়ার এক দশকের সামাজিক সুরক্ষার নীতি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন লুইসা।

সূত্র: ডয়েচে ভেলে