NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

পারমাণবিক ইস্যুতে এবার রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

পারমাণবিক ইস্যুতে এবার রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে ইরান। এবার এ বিষয়ে কথা বলতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

এর আগে শনিবার আব্বাস আরাঘচি ওমানে মার্কিন মধ্যপ্রাচ্যবিষক দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনা করেছেন, যা ২০১৫ সালের পারমাণবিক চুক্তি ভেঙে যাওয়ার পর সর্বোচ্চ পর্যায়ের আলোচনা।

 

মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। এতে তিনি পারমাণবিক ইস্যুতে আলোচনার আহ্বান জানিয়েছিলেন এবং তেহরান যদি অস্বীকৃতি জানায় তবে সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের জন্য সন্দেহ করে আসছে। যদিও এই অভিযোগ তেহরান ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে।

 

ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও চীন সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, এই সপ্তাহের শেষ দিকে ড. আরাঘচি মস্কো যাবেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা পরে এই সফরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আরাঘচি সের্গেই ল্যাভরভ ও অন্যান্য রুশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন।

 

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের মধ্যে প্রথম দফার বৈঠক শেষ হয়েছে শনিবার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বৈঠক ‌‘গঠনমূলক পরিবেশে এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে’ পরিচালিত হয়েছে বলে উল্লেখ করেছেন।

দু’দেশের মধ্যে আগামী সপ্তাহগুলোতে আরও আলোচনার বিষয়ে দুপক্ষই সম্মতি জানিয়েছে। স্থানীয় সময় শনিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এই বৈঠক শুরু হয় বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে।

সূত্র: এএফপি