NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

হজের অনুমোদন ছাড়া মক্কায় কেউ প্রবেশ করতে পারবে না


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৯ এএম

হজের অনুমোদন ছাড়া মক্কায় কেউ প্রবেশ করতে পারবে না

মক্কায় প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি আরব। ফলে হজের অনুমোদন ছাড়া পবিত্র শহরটিতে কেউ প্রবেশ বা অবস্থান করতে পারবে না। চলতি মাসের শেষ থেকে এই নিয়ম কার্যকর হবে। মূলত হজের যথাযথ ব্যবস্থাপনা ও লাখ লাখ মানুষের নিরাপত্তার জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সৌদির স্বারাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৯ এপ্রিল থেকে কেবল হজের অনুমোদন আছে এমন ব্যক্তিরাই মক্কায় প্রবেশ বা অবস্থান করতে পারবে।

 

বলা হয়েছে, যেসব প্রবাসীর বৈধ হজের অনুমোদন থাকবে না তারা ২৩ এপ্রিল থেকে শহরটিতে প্রবেশ করতে পারবে না।

চলতি বছরের হজ মৌসুমে শৃঙ্খলা নিশ্চিতের অংশ হিসেবে শনিবার (১২ এপ্রিল) এ পদক্ষেপের কথা জানানো হয়েছে।

 

প্রবেশের অনুমতি শুধু সেই সব বাসিন্দাকে দেওয়া হবে যাদের জাতীয় পরিচয়পত্রে মক্কাকে তাদের আবাসস্থল হিসেবে উল্লেখ করা হয়েছে, বৈধ হজ পারমিটধারী ব্যক্তি ও পবিত্র স্থানের মধ্যে কাজ করার জন্য অনুমোদিত ব্যক্তিরা।

মন্ত্রণালয় ২৯ এপ্রিল থেকে সৌদি নাগরিক, জিসিসি নাগরিক ও দর্শনার্থীদের জন্য নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পালনের অনুমোদন দেওয়া বন্ধ করেছে।

এই স্থগিতাদেশ ১০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

 

কর্তৃপক্ষ জোর দিয়ে জানিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করলে তাকে ফিরিয়ে দেওয়া হবে এবং আইনের মুখোমুখি হতে হবে।

সূত্র: গাল্ফ নিউজ