NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

কলকাতায় অপু বিশ্বাসের প্রথম সিনেমার ঝলক দেখা গেল


খবর   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৩৩ এএম

>
কলকাতায় অপু বিশ্বাসের প্রথম সিনেমার ঝলক দেখা গেল

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ভক্তরা তাকে ভালোবেসে ঢালিউড কুইন নামে ডাকে। দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে কাজ করছেন দেশীয় সিনেমায়। এবার তার অভিষেক হতে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতে।

কলকাতায় প্রথমবারের মতো একটি সিনেমায় কাজ করেছেন অপু বিশ্বাস। নাম ‘আজকের শর্টকাট’। সম্প্রতি প্রকাশ হয়েছে সিনেমাটির প্রথম পোস্টার।

এই সিনেমার গল্প লিখেছেন কিংবদন্তি সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। প্রথম পোস্টারে দেখা গেল তাকেই। মাথায় হ্যাট, পেছনে গিটার নিয়ে দীর্ঘ পথ পেরিয়ে আসছেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছেন সুবীর মণ্ডল।

‘আজকের শর্টকাট’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস, পরমব্রত চ্যাটার্জি, গৌরব চক্রবর্তী, সন্দীপ ভট্টাচার্য, বিশ্বনাথ বসু, রাজশ্রী ভৌমিক প্রমুখ। সিনেমার গল্প আবর্তিত হয়েছে বেকারত্বকে ঘিরে।

apu biswas
সিনেমার প্রথম পোস্টার

গল্প প্রসঙ্গে কলকাতার গণমাধ্যম থেকে কিছুটা আভাস পাওয়া গেল। দেখা যাবে, বিশু বস্তির ছেলে। তার ঝুপড়ির পাশেই বহুতল ভবন। সেখানে থাকেন গৌরব। বিশুর চরিত্রে অভিনয় করছেন পরমব্রত।

গল্পের বড় একটি অংশ থাকবে বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া মানুষদের নিয়ে। তেমনই এক তরুণীর ভূমিকায় দেখা যাবে অপু বিশ্বাসকে। ঘটনাচক্রে যার পরিচয় হবে গৌরবের সঙ্গে।

পশ্চিমবঙ্গের বিধাননগর, রাজারহাট, নিউটাউনের বিভিন্ন জায়গায় হয়েছে সিনেমার শুটিং। গানের দায়িত্ব পালন করেছেন নচিকেতা চক্রবর্তী। আগামী ১৬ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে।