NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

ঈদের ছুটিতেও কাজ করছেন? কী আছে আমিরাতের শ্রম আইনে


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৫ এএম

ঈদের ছুটিতেও কাজ করছেন? কী আছে আমিরাতের শ্রম আইনে

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার নিশ্চিত করেছে, ঈদুল ফিতর উপলক্ষে এ বছর সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা তিনদিনের ছুটি পাবেন। ছুটি শেষে আগামী ২ এপ্রিল থেকে ফের কাজ শুরু হবে। শ্রম ও এমিরাটাইজেশন মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, দেশটির বেসরকারি খাতের কর্মীদের জন্য ঈদুল ফিতর একটি সবৈতনিক সরকারি ছুটি।

ছুটির দিনে কাজ করতে হলে কী হবে?

যদি কর্মীদের ঈদের ছুটির দিনেও কাজ করতে হয়, তবে কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে? সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইনের, ধারা ২৮-এ উল্লেখ করা হয়েছে, কীভাবে বেসরকারি খাতের কর্মীদের সরকারি ছুটির দিনে কাজের জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে।

 

আইন অনুযায়ী:

 

১. কর্মীদের সরকারি ছুটির দিনে সম্পূর্ণ বেতনের সঙ্গে ছুটি পাওয়ার অধিকার রয়েছে। এই ছুটির দিনগুলো মন্ত্রিসভার একটি সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারিত হয়।

২. যদি কর্মস্থলের কাজের প্রয়োজনীয়তা অনুযায়ী কর্মীকে ছুটির দিনেও কাজ করতে হয়, তবে প্রতি কর্মদিবসের পরিবর্তে একদিন অতিরিক্ত ছুটি দেওয়া হবে অথবা সেই দিনের জন্য মূল বেতনের অতিরিক্ত অন্তত ৫০ শতাংশ বাড়তি পারিশ্রমিক প্রদান করা হবে।

ক্ষতিপূরণ পাওয়ার শর্তাবলী

আল সুওয়াইদি অ্যান্ড কোম্পানির সিনিয়র অ্যাসোসিয়েট সুনির কুমার জানান, ধারা ২৮-এর বিধান সব কর্মচারীর জন্য প্রযোজ্য, তাদের পদের গ্রেড যাই হোক না কেন। তবে, এটি তখনই প্রযোজ্য হবে যখন কর্মদাতা কর্মচারীকে কাজ করতে বলবে বা কাজের প্রয়োজনীয়তা অনুযায়ী কর্মচারীকে অনুমতি নিয়ে কাজ করতে হবে। এই পরিস্থিতিতে কর্মচারীকে অতিরিক্ত বিশ্রামের দিন বা অতিরিক্ত পারিশ্রমিক প্রদান করতে হবে।

 

কীভাবে শ্রম সংক্রান্ত অভিযোগ জানাবেন?

যদি কোনো কর্মী তার মজুরি বা ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়ে অভিযোগ করতে চান, তবে সংযুক্ত আরব আমিরাতের শ্রম ও এমিরাটাইজেশন মন্ত্রণালয়ের মাধ্যমে এটি করা সম্ভব। এই মন্ত্রণালয় কর্মচারী ও নিয়োগকর্তার সম্পর্ক পরিচালনা ও সমস্যা সমাধান করে থাকে।

অভিযোগ জানানোর উপায়

 

১. ৮০০ ৬০ হটলাইন নম্বরে কল করুন
২. এমওএইচআরই অ্যাপ ডাউনলোড করে অভিযোগ করুন
৩. মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যান এবং শ্রম অভিযোগ দাখিলের অপশন নির্বাচন করুন

সূত্র: গালফ নিউজ