NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, বাঁচেনি যাত্রীদের কেউ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৫ এএম

যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, বাঁচেনি যাত্রীদের কেউ

যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি আবাসিক এলাকায় ছোট একটি প্লেন বিধ্বস্ত হয়ে বসতবাড়িতে আঘাত হেনেছে। শনিবার (২৯ মার্চ) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে আইওয়া থেকে উড্ডয়ন করা এই প্লেনটি ব্রুকলিন পার্কের একটি বাড়িতে আছড়ে পড়ে। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এসব তথ্য নিশ্চিত করেছে।

এই দুর্ঘনা এমন একটি সময়ে হলো, যখন সম্প্রতি যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি প্লেন দুর্ঘটনা ঘটেছে। তাছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ফেডারেল এজেন্সিগুলোতে বাজেট কাটছাঁটের পর শতাধিক বিমান নিরাপত্তা কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।

 

ব্রুকলিন পার্ক ফায়ার বিভাগের প্রধান শন কনওয়ে জানান, প্লেনটিতে যাত্রীদের মধ্যে কেউই বেঁচে নেই। তবে বিমানটি যে বাড়িতে আঘাত হেনেছে, সেখানকার বাসিন্দাদের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাছাড়া প্লেনে কতজন যাত্রী ছিল তা এখনো স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার কারণ তদন্ত করতে মিনেসোটায় যাচ্ছে। সংস্থাটি রোববার (৩০ মার্চ) তদন্ত শুরু করবে বলে জানিয়েছে।

 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, উড়োজাহাজটি বাড়িতে আঘাত হানার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। স্থানীয় ফায়ার বিভাগের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

 

মিনেসোটার গভর্নর টিম ওয়াল্টজ বলেন, আমার দল ব্রুকলিন পার্কের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখেছে ও আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রথম প্রতিক্রিয়াকারীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

 

সূত্র: বিবিসি