NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করা হবে শাকিব খানকে


খবর   প্রকাশিত:  ০৫ নভেম্বর, ২০২৪, ০৮:১৬ এএম

>
বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করা হবে শাকিব খানকে

গত বছরের নভেম্বরে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন শাকিব। গিয়েই গ্রিন কার্ডের জন্য আবেদন করেন। সেটার শর্তপূরণসহ টানা নয় মাস নিউইয়র্কে বসবাস করেছেন। এমনকি গত রোজার এবং কোরবানির ঈদও তিনি সেখানে উদযাপন করেছেন। এর আগে কখনো এভাবে পরিবার ছাড়া ঈদ করেননি তিনি।

দীর্ঘ ৯ মাস পর আগামী বুধবার (১৭ আগস্ট) সকালে দেশে ফিরবেন শাকিব খান। ঢালিউড সুপারস্টারের দেশে ফেরা নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা। প্রিয় নায়ককে ফুল দিয়ে বরণ করতে প্রস্তুতি নিচ্ছেন তারা।

জানা গেছে, নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে স্থানীয় সময় ১৫ আগস্ট রাতে টার্কিশ এয়ার লায়েন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেবেন শাকিব। ১৭ আগস্ট বাংলাদেশ সময় দুপুর ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তিনি।

এদিন বিমানবন্দরে শাকিবকে স্বাগত জানাতে হাজির থাকবেন তার ভক্তরা। তারা ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন প্রিয় নায়ককে। শাকিবের অফিসিয়াল ফেসবুক গ্রুপে সবাইকে নির্দিষ্ট তারিখে বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে অনুরাগীরা তাতে সাড়াও দিচ্ছেন। জানাচ্ছেন, ঠিক সময়ে তারা পৌঁছে যাবেন বিমানবন্দরে।

জানা গেছে, দেশে ফিরেই সরকারি অনুদানের সিনেমা 'মায়া'র কাজ শুরু করবেন শাকিব খান। সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন পূজা চেরি। এর আগে গত রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘গলুই’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন দুজন। বাংলাদেশে হিট হওয়া সিনেমাটি বর্তমানে যুক্তরাষ্ট্রেও প্রদর্শিত হচ্ছে।