NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

নিউইয়র্কে ব্রাহ্মণপাড়া উপজেলাবাসী’র ইফতার ও দোয়া মাহফিল


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

নিউইয়র্কে ব্রাহ্মণপাড়া উপজেলাবাসী’র ইফতার ও দোয়া মাহফিল

নিউইয়র্কে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রস্থ ব্রাহ্মণপাড়া উপজেলাবাসী’র ইফতার ও দোয়া মাহফিল। গত ১৫ মার্চ শনিবার জ্যকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে ব্রাহ্মণপাড়া উপজেলাবাসী’র জন্য নিউইয়র্কের লং আইল্যান্ডে কবর ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়। 

আয়োজক সংগঠনের সমন্বয়ক আবুল খায়ের আখন্দের সভাপতিত্বে এবং আয়োজক সংগঠনের অন্যতম আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমএ কাদেরের পরিচালনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ছারছিনা দরবার শরীফের পীরসাহেব মাওলানা শাহ্ মো. সাইফুল্লাহ সিদ্দিকী। রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মাওলানা অলি উল্লাহ মো. আতিকুর রহমান।

ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সমন্বয়ক কাজী আসাদ উল্লাহ, অন্যতম আহ্বায়ক মো. রুবেল হোসেন, কাউসার আহমেদ ও সদস্য সচিব মেজবাউল ইসলাম শাওন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র’র সভাপতি ডা. মোঃ ইনামুল হক এমডি, সিনিয়র সহ সভাপতি মোঃ ইউনুছ সরকার, সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর সরকার, সাধারণ সম্পাদক

মোঃ এ ছিদ্দিক পাটোয়ারী, নির্বাহী সদস্য মিয়া মোঃ দুলাল, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র মিয়া মোঃ দাউদ, মিজানুর রহমান, তাসলিমা পাটোয়ারী, এমদাদুল হক মাস্টার, হাবিব খান চৌধুরী, শহীদ নূর, মো. আলা উদ্দিন, হেলাল উদ্দিন, দেলোয়ার হোসেন প্রমুখ। ব্রাহ্মণপাড়া উপজেলাবাসী ছাড়াও বিপুল সংখ্যক কুমিল্লাবাসী ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

সভায় ব্রাহ্মণপাড়া উপজেলাবাসী’র জন্য নিউইয়র্কের লং আইল্যান্ডে কবর ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় আগামী ৬ জুলাই ব্রাহ্মণপাড়া উপজেলাবাসী’র পিকনিক আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়। এবিষয়ে আয়োজক সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমএ কাদের ও মো. রুবেল হোসেন এবং সদস্য সচিব মেজবাউল ইসলাম শাওনকে দায়িত্ব প্রদান করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য আয়োজক সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান হয়।