NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

আগুনের কারণ বিদ্যুৎ বিভ্রাট, বন্ধ ঘোষণা লন্ডনের হিথ্রো বিমানবন্দর


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

আগুনের কারণ বিদ্যুৎ বিভ্রাট, বন্ধ ঘোষণা লন্ডনের হিথ্রো বিমানবন্দর

বিদ্যুৎ বিভ্রাটের কারণে গভীর রাত পর্যন্ত লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দরের একটি ইলেকট্রিকাল সাবস্টেশনে আগুন ধরে যাওয়ায় এই বিদ্যুৎ বিভ্রাট হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে মধ্যরাত পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।

শুক্রবার (২১ মার্চ) সামাজিক মাধ্যম এক্সে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আমাদের যাত্রী এবং সহকর্মীদের নিরাপত্তা বজায় রাখার জন্য, হিথ্রো বিমানবন্দর ২১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ে যাত্রীদের বিমানবন্দরে না ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া আরও তথ্যের জন্য তাদের বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এমন অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থনা করেছে কর্তৃপক্ষ।

 

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার২৪ জানিয়েছে, এই পরিস্থিতির ফলে আকাশে থাকা কমপক্ষে ১২০টি বিমানের গন্তব্য পরিবর্তন করে বিকল্প বিমানবন্দরে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে অথবা তাদের মূল স্থানে ফিরিয়ে আনা হবে।

সূত্র: আল জাজিরা