NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

সরকারে সেনাবাহিনীর ভূমিকা আরও বাড়িয়ে ইন্দোনেশিয়ায় আইন পাস


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

সরকারে সেনাবাহিনীর ভূমিকা আরও বাড়িয়ে ইন্দোনেশিয়ায় আইন পাস

সরকারে সেনাবাহিনীর সদস্যদের ভূমিকা আরও বাড়িয়ে ইন্দোনেশিয়ায় একটি আইন পাস হয়েছে। তীব্র সমালোচনার মধ্যেই দেশটিতে বিতর্কিত আইনটি সংসদে পাস হয়েছে। বলা হচ্ছে, এতে বেসামিরক ইস্যুতে সেনাবাহিনীর ভূমিকা আরও বাড়বে।

প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর জোটের উদ্যোগে সশস্ত্র বাহিনী আইন সংশোধনের লক্ষ্য হলো দেশটিতে সামরিক বাহিনীর কর্যক্রম আরও বাড়ানো।

 

এই সংশোধনীর সমালোচনা করেছে দেশটির বিভিন্ন সিভিল সোসাইটি গ্রুপ। তাদের দাবি, এটি ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সোহার্তোর সেই কঠোর যুগকে ফিরিয়ে আনতে পারে। যখন সামরিক কর্মকর্তারা বেসামরিক বিষয়ে আধিপত্য বিস্তার করতেন।

তাছাড়া মানবাধিকার গোষ্ঠীগুলোও জনসাধারণের কাজে সামরিক বাহিনীর সম্পৃক্ততা বৃদ্ধির পদক্ষেপের সমালোচনা করেছে। কারণ তারা আশঙ্কা করছে যে এর ফলে ক্ষমতার অপব্যবহার, মানবাধিকার লঙ্ঘন এবং সামরিক কর্মীদের রাজনৈতিক দায়মুক্তি হতে পারে।

 

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বেশ কয়েকটি গণতন্ত্রপন্থি দল বিক্ষোভ করার কথা জানিয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় আইনটির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সংসদ ভবনের পিছনের গেটে কয়েকজন শিক্ষার্থী ক্যাম্প স্থাপন করে। পরে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।

 

প্রেসিডেন্ট সুবিয়ান্তো অক্টোবরে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি সোহার্তোর অধীনে একজন বিশেষ বাহিনীর কমান্ডার ছিলেন।