NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

যুদ্ধবিরতি ইস্যুতে চলছে ট্রাম্প-পুতিন ফোনালাপ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ এএম

যুদ্ধবিরতি ইস্যুতে চলছে ট্রাম্প-পুতিন ফোনালাপ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে পূর্বনির্ধারিত টেলিফোন আলাপ শুরু হয়েছে।

বাংলাদেশ সময় রাত আটটার দিকে শুরু হওয়া আলোচনাটি এখনো চলছে বলে জানিয়েছেন হোয়াইট হাউজেরর ডেপুটি চিফ অফ স্টাফ ড্যান স্ক্যাভিনো।

 

গত জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর দুই প্রেসিডেন্টের মধ্যে এটি দ্বিতীয় আলাপ।

রোববার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, ইউক্রেন যুদ্ধ ইস্যুতে মঙ্গলবার (১৮ মার্চ) রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন তিনি।

 

পরে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছিল, রাশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা (বাংলাদেশ সময় রাত নয়টা) নাগাদ কথোপকথন শুরু হতে পারে।

রোববার সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে যাত্রাপথে সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন, পুতিনের সঙ্গে কথোপকথনে ভূমি ও বিদ্যুৎকেন্দ্রের বিষয়গুলো সামনে আনতে চান তিনি।

 

ট্রাম্প বলেন, দেখি যুদ্ধের ইতি টানা যায় কি না। হয়তো আমরা পারবো, হয়তো পারবো না। তবে, একটা ভালো সুযোগ রয়েছে বলে মনে করি।

 

সূত্র: বিবিসি