NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

গাড়ি দুর্ঘটনায় আহত অ্যান হেচে মারা গেছেন


খবর   প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৪, ১২:১৫ পিএম

>
গাড়ি দুর্ঘটনায় আহত অ্যান হেচে মারা গেছেন

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত মার্কিন অভিনেত্রী অ্যান হেচে মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৫৩ বছর।

খবরটি নিশ্চিত করেছেন অ্যান হেচের পারিবারিক মুখপাত্র। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা এক উজ্জ্বল আলোকে হারালাম। হারিয়ে ফেললাম এক প্রাণোচ্ছল, দয়ালু মানুষকে, যত্নশীল মা ও বিশ্বস্ত বন্ধুকে।’

৫ আগস্ট গাড়ি দুর্ঘটনায় আহত হন অ্যান হেচে। দুর্ঘটনার সময় নিজেই গাড়িটি চালাচ্ছিলেন অভিনেত্রী। দুর্ঘটনাটি ঘটে পশ্চিম লস অ্যাঞ্জেলসে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে গিয়ে আঘাত হানে গাড়িটি। দুর্ঘটনার পরে গাড়িটিতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হন অভিনেত্রী।

ঘটনাস্থল থেকে উদ্ধার করে অ্যান হেচেকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাকে রাখা হয়েছিল লাইফ সাপোর্টেও। কিন্তু শেষ রক্ষা আর হয়নি।

উল্লেখ্য, নব্বইয়ের দশকে একাধিক হলিউড সিনেমায় অভিনয় করেছেন অ্যান হেচে। তার মধ্যে ‘আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার’, ‘সিক্স ডেইজ সেভেন নাইটস’ এবং ‘ডোনি ব্রাসকো’ অন্যতম। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সহ-অভিনেত্রী হিসেবেও কাজ করেছেন তিনি।