NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

প্রিন্স হ্যারির সঙ্গে ভাবি কেট মিডলটনের ‘গোপনে’ সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩২ এএম

প্রিন্স হ্যারির সঙ্গে ভাবি কেট মিডলটনের ‘গোপনে’ সাক্ষাৎ

ভ্যালেন্টাইন্স ডে উইকএন্ডে প্রিন্স হ্যারির ভাই প্রিন্স উইলিয়াম, ভাবি কেট মিডলটন ও তাদের সন্তানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ক্লোজার ম্যাগাজিনের ঘনিষ্ঠ একটি অভ্যন্তরীণ সূত্র এই তথ্য জানিয়েছে। 

অভ্যন্তরীণ সূত্রের মতে, ‘কয়েক মাস আগে কেট যখন যুক্তরাজ্য ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছিলেন তখন তিনি প্রিন্স হ্যারির সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তাকে তাদের মুস্টিক আইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা জানিয়েছিলেন। ’

সে সময় কেট বলেছিলেন, ‘এটি হ্যারির জন্য তার, উইলিয়াম ও তাদের বাচ্চাদের সঙ্গে সাক্ষাতের ভালো সুযোগ হতে পারে। ’

সূত্র আরও জানিয়েছে, শেষ মুহূর্তে হ্যারি তাড়াহুড়ো করে সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং কেট ও উইলিয়াম যেখানে ছিলেন তার কাছাকাছি তার এক বন্ধুর ভিলায় অবস্থান করেন। 

সূত্র মতে, হ্যারি আসার পরদিন কেট তাকে দুপুরের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছিল এবং যদিও প্রথমে তাকে খুব অস্থির মনে হয়েছিল, তবে বাচ্চাদের সঙ্গে খেলাধুলার পর তাকে বেশ শান্ত দেখাচ্ছিল। তিনি সন্ধ্যা পর্যন্ত সেখানে ছিলেন। 

সামগ্রিকভাবে কেট আশা করেছিল যে এটি তাদের সকলের জন্য সত্যিকার অর্থে কথা বলার এবং বছরের পর বছর ধরে চলে আসা লড়াই সমাধানের সুযোগ হবে। 

অভ্যন্তরীণ সূত্র আরও বলছে, কেট দুই ভাইয়ের কথা বলানোর যথাসাধ্য চেষ্টা করেছিলেন।  কিন্তু উইলিয়াম বেশি আগ্রহী ছিলেন না। ভাইয়ের প্রতি ‘আস্থা না থাকায়’ তিনি বেশ সতর্ক ছিলেন।