NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

আরব সাগরে ডুবন্ত ৯ ভারতীয় ক্রুকে উদ্ধার পাকিস্তান নৌবাহিনীর


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:২৩ পিএম

>
আরব সাগরে ডুবন্ত ৯ ভারতীয় ক্রুকে উদ্ধার পাকিস্তান নৌবাহিনীর

আরব সাগরে ডুবে যাচ্ছিল ভারতের একটি নৌযান। নৌযানের সঙ্গে ডুবতে বসেছিলেন সেখানে থাকা ৯ জন ভারতীয় ক্রুও। এই পরিস্থিতিতে ঘটনাস্থলে পৌঁছে ডুবে যাওয়া থেকে ওই ৯ জনকে উদ্ধার করেন পাকিস্তানের নৌবাহিনীর সদস্যরা।

পাকিস্তানের নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ডুবে যাওয়া ভারতীয় ওই নৌযানটির নাম ‘জামনা সাগর’। তাতে মোট ১০ জন কর্মী ছিলেন। নৌযানটি থেকে তারা ডিসট্রেস কল দেন। সেই কল শোনার পর পাকিস্তান মেরিটাইম ইনফরমেশন সেন্টার পাশে থাকা একটি জাহাজকে প্রয়োজনীয় সাহায্য করতে নির্দেশ দেয়। পরে তারাই নৌযানের নয়জন ভারতীয় কর্মীকে উদ্ধার করেন।

পাকিস্তানের নৌবাহিনীর ওই জাহাজটি দুবাই যাচ্ছিল। পরে ভারতীয় কর্মীদের উদ্ধার করে আবার দুবাইয়ের দিকে যাত্রা শুরু করে। যাত্রাপথে তারা ভারতীয় কর্মীদের নামিয়ে দিয়ে যাবে।

এদিকে ৯ ভারতীয়কে উদ্ধারের পরও পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ ও দু’টি হেলিকপ্টার সেখানে পৌঁছায়। কারণ, তখনও একজন ক্রুর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সেই কর্মীর মৃতদেহ সমুদ্রে ভাসতে দেখে উদ্ধার করা হয়। তার মরদেহ পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সিকে দেওয়া হয়েছে।

এর আগে এই বছরের শুরুর দিকে পাকিস্তানের নৌবাহিনী ভারতের একটি সাবমেরিনকে ওই অঞ্চলে শনাক্ত করেছিল। তখন পাকিস্তান অভিযোগ করেছিল, ভারত নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে ওই সাবমেরিন পাঠিয়েছিল।

নৌবাহিনী সতর্ক থাকায় ভারতীয় সাবমেরিন পাকিস্তানের জলসীমায় ঢুকতে পারেনি বলেও পাকিস্তান সেসময় দাবি করেছিল।