NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

হঠাৎ করেই নৌ সেনাদের মাঝে হাজির সালমান খান


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৪৩ এএম

>
হঠাৎ করেই নৌ সেনাদের মাঝে হাজির সালমান খান

বলিউডের ভাইজান খ্যাত সালমান খান ভারতের স্বাধীনতা দিবসের আগে  বিশাখাপত্তনমে ভারতীয় নৌ প্রতিরক্ষা বাহিনীর ক্যাম্পে কিছুটা সময় কাটিয়েছেন। জানলেন সেখানে প্রতিমুহূর্তে কিভাবে সেনারা প্রাণের ঝুঁকি নিয়ে, দুর্গম পরিবেশে দিন কাটান। 

ভারতের সবচেয়ে উন্নতমানের যুদ্ধ জাহাজগুলো রয়েছে  বিশাখাপত্তনমে। নৌবাহিনীর সাথে কথা বলার পাশাপাশি সালমান খান ঘুরে দেখলেন জাহাজের সমস্ত অংশ। কিভাবে জাহাজে সৈনিকরা থাকেন, কিভাবে সেখানে রান্না করেন প্রতিটি খুঁটিনাটি তিনি ঘুরে দেখলেন জাহাজে। 

তিনি পতাকা উত্তোলনও করেন বলেও জানা গেছে। স্বাভাবিকভাবেই নৌ সেনাদের কাছে সালমান খানের পৌঁছে যাওয়া যে অন্যতম চমক, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

সেখানে গিয়ে রুটিও বানিয়েছেন সালমান খান। সোশ্যাল মিডিয়ায় এর কিছু ছবিও ঘুরছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে- সুপারস্টারকে চাপাটি বা রুটি তৈরি করতে, অটোগ্রাফে স্বাক্ষর করতে, ছবির জন্য পোজ দিতে এবং নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মজাদার কাজ করতে। 

সাদা শার্ট, কালো জিন্স এবং নেভি ক্যাপ পরেছিলেন সালমান। নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মজা করেছেন তিনি। এরপর তিনি ভারতীয় পতাকা উত্তোলন করেন এবং নৌ বাহিনীর দেশপ্রেম ও সাহসের প্রশংসা করেন।