NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

এটা আমার জীবনের সেরা মুহূর্ত: শরিফুল রাজ


খবর ডেস্ক//   প্রকাশিত:  ০৫ নভেম্বর, ২০২৪, ০২:৫৩ এএম

>
এটা আমার জীবনের সেরা মুহূর্ত: শরিফুল রাজ

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি প্রথমবারের মতো মা হয়েছেন। বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তার কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। এর মাধ্যমে জীবনের নতুন ধাপ শুরু হলো পরী ও তার স্বামী শরিফুল রাজের।

বাবা হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজ বলেছেন, ‘বাবা হয়েছি। মা ও ছেলে উভয় সুস্থ আছেন। সবাই দোয়া করবেন। এই মুহূর্তের আনন্দ আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যারা বাবা-মা হয়, কেবল তারাই এটা বুঝবে।’

এবার একটি ভিডিও এবং পরীর ছবি শেয়ার করে মনের অনুভূতি প্রকাশ করেছেন শরিফুল রাজ। হালের আলোচিত এ অভিনেতা স্ত্রীকে উদ্দেশ্য করে ফেসবুকে লিখেছেন, ‘হ্যাঁ, তুমি এটা করেছো প্রিয় সঙ্গী। আমি নির্দ্বিধায় বলতে পারি, এটা আমার জীবনের সেরা মুহূর্ত।’

sariful razz
শরিফুল রাজের ফেসবুক পোস্ট

রাজ ও পরী তাদের সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য। ফেসবুক পোস্টে ছেলের পায়ের ছাপের একটি ছবিও শেয়ার করেছেন রাজ। সঙ্গে লিখেছেন, “সবচেয়ে ছোট পা আমাদের হৃদয়ে সবচেয়ে বড় পায়ের ছাপ ফেলেছে। তোমরা দুজনে ছোট্ট একটি মিরাকল ঘটিয়ে দিয়েছো আমার জীবনে। অবশেষে, তুমি (পরী) তোমার সিংহাসনের উত্তরাধিকার পেয়ে ধন্য হয়েছো। হয়ত সে একটি তারার মতো বেড়ে উঠবে, এবং বাবা-মায়ের মতো সাহসী হবে। অনেক অনেক অভিনন্দন আমার রকস্টার পরী।”

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন।