NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

নাচ-অভিনয়ের চাঁদনী এবার গানে


খবর ডেস্ক//   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১৪ পিএম

>
নাচ-অভিনয়ের চাঁদনী এবার গানে

নাচ-মডেলিং আর অভিনয় দিয়ে আগেই দর্শকের মন কেড়েছিলেন মেহবুবা মাহনূর চাঁদনী। এবার গানে অভিষেক হতে যাচ্ছে তার। চাঁদনীর গাওয়া প্রথম গানটির শিরোনাম ‘জানি না’।

এরমধ্যে নির্মাণ হয়েছে গানটির ভিডিও। তাতে মডেলও হয়েছেন তিনি। শিগগিরই এটি প্রকাশ হচ্ছে অন্তর্জালে। এমনটাই জানান চাঁদনী।

গানটির কথা লিখেছেন অভিনেত্রীর মা ফাতেমা বেগম। সুর করছেন ফারহান লাবিব আহমেদ। ভিডিও নির্মাণ করেছেন টুকু খন্দকার।

চাঁদনী জানান, অনেক দিন আগে একটি টেলিফিল্মের জন্য তার মা গানটি লিখেছিলেন। কিন্তু টেলিফিল্মটি তৈরি না হওয়ায় নিজেই গানটিতে কণ্ঠ দেওয়ার সিদ্ধান্ত নেন। বলেন, ‘কোনও বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, একান্ত ভালো লাগা থেকেই গানটি গাওয়া।’

এদিকে বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি অভিনয়ে আবারও নিয়মিত হয়েছেন চাঁদনী। নিয়াজ চন্দ্রদীপ পরিচালিত ‘অসমাপ্ত চা’ স্বল্পদৈর্ঘ্য সিনেমার মধ্য দিয়ে অভিনয়ের দীর্ঘদিনের বিরতি ভেঙেছেন এই তারকা।