NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ৩২০ রানের বড় সংগ্রহই দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড


খবর   প্রকাশিত:  ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:১০ এএম

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে  ৩২০ রানের বড় সংগ্রহই দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড

উইল ইয়ং আর টম ল্যাথামের জোড়া সেঞ্চুরিতে ভর করে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ৫ উইকেটে ৩২০ রানের বড় সংগ্রহই দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। অর্থাৎ জিততে হলে পাকিস্তানকে করতে হবে ৩২১।

করাচির জাতীয় স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ডেভন কনওয়েকে নিয়ে ৩৯ রান তোলেন ইয়ং। কনওয়ে অবশ্য ১০ রান করেই বোল্ড হন লেগস্পিনার আবরার আহমেদের বলে।

 

অষ্টম ওভারে উদ্বোধনী জুটি ভাঙার পর পরের ওভারে ব্যাটিং স্তম্ভ কেন উইলিয়ামসনকেও (১) হারিয়ে বসে নিউজিল্যান্ড। তাকে উইকেটরক্ষকের ক্যাচ বানান নাসিম শাহ। এরপর ড্যারিল মিচেল (১০) ফেরেন হারিস রউফের শিকার হয়ে। ৭৩ রানে ৩ উইকেট হারায় কিউইরা।

টপ অর্ডারের চার ব্যাটারের তিনজনকে ১০ রানের মধ্যে আটকে দিয়েও স্বস্তি মেলেনি পাকিস্তানের। ইয়ং আর ল্যাথাম শতরানের জুটিতে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন।

 

ইয়ং সেঞ্চুরি তুলে নেন ১০৭ বলে। অবশেষে ১১৪ রানের জুটিটি ভাঙেন নাসিম শাহ। তুলে মারতে গিয়ে বল আকাশে ভাসিয়ে দেন ইয়ং। ১১৩ বলে ১০৭ রানের ইনিংসে ১২টি বাউন্ডারি আর ১টি ছক্কা হাঁকান কিউই ওপেনার।

এরপর ল্যাথাম আর গ্লেন ফিলিপস ঝড় তুলে যোগ করেন ৭৪ বলে ১২৫। ৩৯ বলে ৩ চার আর ৪ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলে দিয়ে যান ফিলিপস।

৯৫ বলে সেঞ্চুরি ছোঁয়া ল্যাথাম অপরাজিত থাকেন ইনিংসের শেষ পর্যন্ত। ১০৪ বলে ১০ বাউন্ডারি আর ৩ ছক্কায় হার না মানা ১১৮ রান আসে তার ব্যাট থেকে।

 

পাকিস্তানের নাসিম শাহ আর হারিস রউফ নেন দুটি করে উইকেট।