NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

দুর্ঘটনায় আহত নৃত্যশিল্পীকে রক্ত দিয়ে বাঁচালেন বাপ্পী


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১৪ পিএম

>
দুর্ঘটনায় আহত নৃত্যশিল্পীকে রক্ত দিয়ে বাঁচালেন বাপ্পী

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরীকে প্রায়ই বিভিন্ন মানবিক কাজ করতে দেখা যায়। এবার মধ্য রাতে হাসপাতালে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক নৃত্যশিল্পীকে রক্ত দিলেন তিনি। সোমবার (৮ আগস্ট) দিনগত রাতে রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে ঝর্ণা নামের এক ফ্রিলেন্স নৃত্যশিল্পীকে রক্ত দেন এই অভিনেতা।

এর আগে রাজধানীর বেগুনবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন নৃত্যশিল্পী দম্পতি রিপন ও ঝর্ণা। তারা দুজনই শুটিং শেষে রিকশা করে বাসায় ফিরছিলেন।

ঘটনাটি জানিয়ে নৃত্যপরিচালক হাবিবুর রহমান বলেন, ‘রিপন ও ঝর্ণা ফ্রিলেন্স নৃত্যশিল্পী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমার সঙ্গে বহু সিনেমায় কাজ করেছেন তারা। সোমবার মধ্য রাতে একটি শুটিং শেষ করে রিকশায় করে তারা বাসায় ফিরছিলেন। তখন পেছন থেকে তাদেরকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তারা দু’জনই। এরপর পথচারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

দুর্ঘটনার কবলে পড়া নৃত্যশিল্পী দম্পতি রিপন ও ঝর্ণা

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনায় ঝর্ণার বাম পা ভেঙে যায় ও রগ ছিঁড়ে যায়। জরুরিভিত্তিতে তার অস্ত্রোপচারের জন্য রক্তের প্রয়োজন ছিল। আমিসহ আমার অনেক সহকর্মী বিষয়টি জানিয়ে ফেসবুকে পোস্ট দেই। এরপর নায়ক বাপ্পী ভাই জানতে পেরে সঙ্গে সঙ্গে রাত ১টার দিকে হাসপাতালে ছুটে আসেন। তিনি রক্ত দেওয়ার পরই ঝর্ণার অস্ত্রোপচার হয়। ’

হাবিব আরও জানান, ঝর্ণা পঙ্গু হাসপাতালে ভর্তি হলেও তার স্বামী ভর্তি হয়েছেন ঢাকা মেডিক্যালে। বর্তমানে তাদের দুজনের অবস্থাই স্থিতিশীল। ঘাতক মাইক্রোবাস ও এর চালককে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, বর্তমানে ‘শত্রু’ শিরোনামের একটি পুলিশ অ্যাকশন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত বাপ্পী। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার ‘জয় বাংলা’, ‘ডেঞ্জার জোন’, ‘৫৭০’, ‘কুস্তিগীর’সহ বেশ কয়েকটি সিনেমা।