NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

অভিষেকের বেদম পিটুনিতে ইংল্যান্ডের রেকর্ড হার


খবর   প্রকাশিত:  ০৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:২৯ পিএম

অভিষেকের বেদম পিটুনিতে ইংল্যান্ডের রেকর্ড হার

৩-১ ব্যবধানে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে ভারত। ওয়াংখেড়েতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। কিন্তু অভিষেক শর্মা যেন কোনো নিয়মই মানতে চাইলেন না। বিধ্বংসী ব্যাটিংয়ে ইংল্যান্ডের বোলারদের খড়কুটোর মতো উড়িয়ে দিলেন ভারতীয় ব্যাটার।

৩৭ বলে সেঞ্চুরি হাঁকানো অভিষেক শেষ পর্যন্ত করলেন ৫৪ বলে ১৩৫ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড এটি। এতে ভারতের রানের ভাণ্ডারে জমা পড়ে ৯ উইকেটে ২৪৭। স্বাগতিকদের রানের চাপায় পিষ্ট হয়ে ১০.৩ ওভারে ৯৭ রানে অলআউট হয়ে গেছে ইংল্যান্ড। এতে ইংলিশরা হেরেছে ১৫০ রানের বিশাল ব্যবধানে।

 

রানের হিসেবে টি-টোয়েন্টিতে এটিই সবচেয়ে বড় হার ইংল্যান্ডের। এর আগে রেকর্ডটিও ভারতের বিপক্ষেই; ২০১২ সালে কলম্বোয় ৯০ রানে।

রোববার টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। জস বাটলারের এই সিদ্ধান্ত যে কত বড় ভুল ছিল তা কিছুক্ষণ পরই বুঝিয়ে দেন অভিষেক শর্মা। মাত্র ১৭ বলেই ফিফটি করেন ভারতীয় ওপেনার। তারপরের পঞ্চাশ করতে অবশ্য লেগেছে ২০ বল।

 

তবে বড় ইনিংস খেলার অভ্যাসটা ধরেই রেখেছেন অভিষেক। শেষ পর্যন্ত ৫৪ বলে ১৩৫ রানে আউট হন তিনি। বিধ্বংসী ইনিংসে ৭টি চারের সঙ্গে ১৩টি ছক্কা হাঁকান এই বাঁহাতি।

এছাড়া তিলক ভার্মা ১৫ বলে ২৪, শিভাম দুবে ১৩ বলে করেন ৩০ রান। ইংল্যান্ডের ব্রাইডন কার্সে ৩টি আর মার্ক উড নেন ২টি উইকেট।

২৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের হয়ে লড়াইটা করেন শুধু ওপেনার ফিল সল্ট। ২৩ বলে ৫৫ রান করেন তিনি। ৭ বলে ১০ রান করেন জ্যাকব বেথেল। বাকিরা ছিলেন এক অংকে বন্দি।

 

ভারতের হয়ে ২৫ রানে ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ শামি। ২টি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী, অভিষেক শর্মা ও শিবম দুবে।