NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর) এর উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:২৮ এএম

নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর) এর উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন

নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর) এর উদ্যোগে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। নিউইয়র্কের ব্রঙ্কসে নিরব পার্টি হলে গত ২০ জানুয়ারি সোমবার রাতে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ। সহযোগিতায় ছিলেন সাংগঠনিক সম্পাদক শাহীন চৌধুরী। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া। প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।
বিশেষ অতিথি ছিলেন বিএনিপ নেতা শরিফুল ইসলাম খালিশদার, ড. নুরুল আমিন মিয়া পলাশ, লিয়াকত আলী, সোয়েব আহমদ, সেবুল খান মাহবুব, মানিক আহমেদ,  মোঃ আলী রাজা, দিলরুবা আক্তার মায়া,  বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, ফারুক কবির, এডভোকেট আতিকুর রহমান সাবু, আনোয়ারুল আলম ভূইয়া, শেখ আক্তার হোসেন নান্নু, বেগ ইসলাম হোসাইন মিঠু, নাসির উদ্দীন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফিজ মোঃ এবাদুর রহমান চৌধুরী। বিপুল সংখ্যক নেতা-কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। আর শেখ মুজিব বাকশাল কায়েম করে দেশে একদলীয় শাসন কায়েম করেছিলো। শেখ হাসিনাও আবার ক্ষমতায় এসে বাকশালীয় কায়দায় দেশে একদলীয় শাসন কায়েম করেছিলো। অনিয়ম, অত্যাচার, দুর্নীতি, স্বজনপ্রীতি, জেল-জুলুম, নির্যাতন, গ্রেফতার, গুম, খুন, হত্যা, মামলা-হামলা ছিল নিত্যনৈমত্তিক ব্যাপার। কিন্তু পৃথিবীতে কোন স্বৈরাচার জোর করে বেশী দিন ক্ষমতায় থাকতে পারেনি। শেখ হাসিনাও পারেননি। গণঅভ্যুথানে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। পতন হয় ফ্যাসিবাদের। এতে প্রবাসীদেরও রয়েছে ত্যাগ-অবদান।