NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

শুটিংয়ে ফিরেছেন সামিরা খান মাহি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৪২ এএম

>
শুটিংয়ে ফিরেছেন সামিরা খান মাহি

তরুণ অভিনেত্রী সামিরা খান মাহি এরইমধ্যে দর্শকের কাছে বেশ পরিচিতি পেয়েছেন। অল্প সময়ের ক্যারিয়ারে ভালোই চমক দেখিয়েছেন তিনি। সবশেষ গেল কোরবানির ঈদে ক্যারিয়ারের সর্বাধিক ১০টি নাটকে দেখা যায় তাকে। সেগুলোর জন্যও দারুণ সাড়াও পেয়েছেন অভিনেত্রী।

ঈদের পর আবারও শুটিংয়ে ফিরেছেন সামিরা খান মাহি। গতকাল থেকে তিনি একটি খণ্ড নাটকের কাজ শুরু করেছেন। নাটকের নাম ‘মাস্তান নাম্বার ওয়ান’। এটি পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। দিয়াবাড়ির বৃন্দাবন বস্তিতে চলছে নাটকটির শুটিং। এতে গ্রামের এক তরুণীর চরিত্রে দেখা যাবে মাহিকে।

নাটকটি নিয়ে মাহি বলেন, ‘প্রায় এক মাস পর কাজ শুরু করলাম। খুব ভালো লাগছে। সত্যি বলতে আমি সব ধরনের কাজ করতে চাই না। তাই সময় নিয়ে কাজ করছি। গল্প ও চরিত্রের দিকে খেয়াল রাখছি। কারণ আমি বিশ্বাস করি একটি ভালো চরিত্রই দর্শকদের মনে একজন শিল্পীকে বাঁচিয়ে রাখতে পারে দীর্ঘদিন। আমিও সেই চেষ্টাটাই করছি।’

‘মাস্তান নাম্বার ওয়ান’ নাটকে মাহি অভিনয় করছেন নিলয় আলমগীরের বিপরীতে। এতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, মনিরা মিঠু প্রমুখ।