NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

চলে গেলেন ‘দ্য রিটার্ন অব লিভিং ডেড’ তারকা ক্লু গুলাগার


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৩:১০ পিএম

>
চলে গেলেন ‘দ্য রিটার্ন অব লিভিং ডেড’ তারকা ক্লু গুলাগার

‘দ্য রিটার্ন অব লিভিং ডেড’ ও ‘দ্য ভার্জিনিয়ান’ খ্যাত মার্কিন অভিনেতা ক্লু গুলাগার মারা গেছেন। । (৫ আগস্ট) ক্যালিফোর্নিয়ায় মৃত্যুবরণ করেন এই তিনি। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৯৩ বছর।

বার্ধক্যজনিত কারণেই গুলাগারের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার। তার মৃত্যুর খবরটি সামাজিকমাধ্যমে প্রকাশ করেছেন জামাতা দিয়ানে গোল্ডনার।

প্রায় সাত দশকের দীর্ঘ ক্যারিয়ারে ১৬৫টি টিভি সিরিজ ও সিনেমায় অভিনয় করেছেন গুলাগার। বিখ্যাত টিভি সিরিজ ‘ম্যাকগাইভার’-এও অভিনয় করেছিলেন তিনি। সেখানে তার চরিত্রের নাম ছিল ‘ওয়াল্ট কিরবি’।

গুলাগার একটি শর্টফিল্ম নির্মাণ করেছিলেন, যেটার নাম ‘আ ডে উইথ দ্য বয়েজ’। এটি ১৯৬৯ সালে কান উৎসবে পাম দ বিভাগে মনোনীত হয়েছিল। 

পঞ্চাশের দশকে অভিনয় শুরু করেছিলেন গুলাগার। তাকে সবশেষ ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’ সিনেমায় দেখা গেছে। একই বছর তাকে ‘স্ক্রিম, কুইন! মাই নাইটমেয়ার অন এম স্ট্রিট’ নামের একটি তথ্যচিত্রে দেখা গেছে। গুণী এই অভিনেতার মৃত্যুতে মার্কিন বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।