NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

আমিরাতে ৬৩ কোটি টাকার লটারি জিতলেন দুই বাংলাদেশি


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৪:০৯ এএম

আমিরাতে ৬৩ কোটি টাকার লটারি জিতলেন দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের দুই প্রবাসী লটারিতে মোট ১ লাখ ৯০ হাজার দিরহাম জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৩ কোটি টাকার সমান। আমিরাতের বিগ টিকেট ড্র সিরিজ ২৭০ এর বিগ উইন প্রতিযোগিতায় জয় পান তারা।

বাংলাদেশের ৪০ বছর বয়সী ফলবিক্রেতা এম.ডি. সোহেল আহমেদ আলাউদ্দিন জিতেছেন ১ লাখ দিরহাম জিতেছেন। বাংলাদেশি টাকায় এটি প্রায় ৩৩ কোটি টাকার সমান। বাংলাদেশ থেকে যাওয়া আরেক প্রবাসী সামুল আলম আব্দুর রাজ্জাক জিতেছেন ৯০ হাজার দিরহাম। যা বাংলাদেশি অর্থে ৩০ কোটি টাকার সমান।

 

আলাউদ্দিন গত ১৭ বছর ধরে দুবাইয়ে আছেন। তিনি গত আট বছর ধরে তার ভাগ্য পরীক্ষা করতে লটারির টিকিট কিনছেন বলে জানান। অবশেষে জয় পেলেন আলাউদ্দিন।

লটারি জেতার পর তিনি বলেন, ‘জয়টা সত্যিই অবিশ্বাস্য লাগছে। আমি পুরস্কারের টাকা দিয়ে ব্যবসা শুরু করার পরিকল্পনা করছি, যা সবসময় আমার স্বপ্ন ছিল। আর হ্যাঁ, আমি অবশ্যই বিগ টিকিটের সাথে আমার যাত্রা অব্যাহত রাখব।’

অন্যদিকে, রাজ্জাক গত পাঁচ বছর ধরে দুবাইতে বসবাস করছেন। দুবাইয়ে প্রবাস জীবনের শুরু থেকেই তিনি বিগ টিকিটে অংশ নিচ্ছেন। ৩০ জন বন্ধু মিলে টিকিট কিনতেন রাজ্জাক।

 

লটারি জেতার পর তিনি বলেন, লটারি জিতে আমি খুবই আনন্দিত। পুরস্কারের টাকা আমার বন্ধুদের মধ্যে ভাগ করে দিবো। কারণ আমরা সবসময় একসাথে টিকিট কিনেছি।

সূত্র: গালফ নিউজ