NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল


খবর   প্রকাশিত:  ১২ এপ্রিল, ২০২৫, ১০:৩৬ এএম

হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট সরকার বাতিল করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার। অন্যদিকে প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে আজাদ মজুমদার জানান, গুম-হত্যার সঙ্গে জড়িত থাকায় আরো ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারত সরকার এ বিষয়ে জানে এবং সে জন্য ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে।

পাসপোর্ট অধিদপ্তর থেকে আমাদের কাছে ৯৭ জনের পাসপোর্ট বাতিলের কথা জানানো হয়েছে। তবে এর বিস্তারিত বা কাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে সেই তথ্য আমাদের কাছে নেই।’

 

উপপ্রেসসচিব আরো বলেন, আইনগতভাবে একাধিক পাসপোর্ট থাকার বিধান নেই। পাসপোর্ট বাতিল হলে কূটনৈতিক পাসপোর্টই বাতিল হয়েছে।

 

 

বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন

এদিকে গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, ‘অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ দিয়েছে। সেই রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মধ্যে একটি জন-আকাঙ্ক্ষা তৈরি করা সম্ভব হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে আমরা দুটি সময় বেঁধে দিয়েছি। যদি রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চায় তাহলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করব।

সংস্কার বেশি চাইলে আরো ছয় মাস বেশি সময় দিতে হবে।’

 

প্রেসসচিব আরো বলেন, ‘অন্তর্বর্তী সরকার দেশকে স্থিতিশীলতার মধ্যে আনতে সক্ষম হয়েছে। অর্থনীতি যে গতিতে এগোচ্ছিল, তাতে রিজার্ভ থাকার কথা ছিল ২০ বিলিয়ন ডলার। কিন্তু বর্তমানে আছে ২২ বিলিয়ন ডলার। সেই হিসাবে বলতে পারি, আমরা ঘুরে দাঁড়িয়েছি।

রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে গঠিত ছয় কমিশন ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে এবং সবার সঙ্গে আলোচনা করেই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

শফিকুল আলম বলেন, ‘জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে খুনের সঙ্গে যাঁরা জড়িত তাঁদের রাজনীতি করার অধিকার নেই। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সবার সঙ্গে কথা চলছে। সবাই একমত হলে শিগগিরই ঘোষণাপত্র দেওয়া হবে।’