NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

নিউইয়র্কে নতুন সংগঠন চিটাগং রাইজিং স্টারস


খবর   প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৫, ১০:৫২ পিএম

নিউইয়র্কে নতুন সংগঠন চিটাগং রাইজিং স্টারস

নিউইয়র্কে চট্টগ্রামবাসীকে নিয়ে আরেকটি নতুন সংগঠনের ঘোষণা দেয়া হয়েছে গত ২৯ ডিসেম্বর। নতুন সংগঠনের নাম দেয়া হয়েছে চিটাগং রাইজিং স্টারর্স। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে বিপুল সংখ্যক চট্টগ্রামবাসীর উপস্থিতিতে নতুন সংগঠনের আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয়।

 

আহবায়ক কমিটির সদস্যরা হলেন- আহবায়ক মীর কাদের রাসেল, সদস্য সচিব মোহাম্মদ ইকবাল হোসাইন, সদস্য সরওয়ার আলম, মোহাম্মদ এম বিল্লাহ, আব্দুল হালিম মিসবাহ, ইকবাল হোসেন ভুইয়া, মোহাম্মদ জে আবেদীন, মোহাম্মদ সুমান উদ্দীন, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ হারুর অর রশীদ, মোহাম্মদ শাহানুর আলী, মোহাম্মদ জাবেদ হোসেন, রবিউল চৌধুরী, মোহাম্মদ এম মিয়া, মোহাম্মদ আজম, ইফতেখার আলম, নূর উদ্দীন, সৈয়দ সালাউদ্দিন, আব্দুল আজিজ ইমন ও মোহাম্মদ ইয়াসীন।
অনুষ্ঠানে চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। যার মধ্যে বেশ কয়েকজন রয়েছেন যারা চট্টগ্রাম সমিতির নেতৃত্বে ছিলেন। অনুষ্ঠানে বক্তারা নতুন সংগঠন করাকে স্বাগত জানান এবং নতুন আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমরা এই সংগঠনে হিংসা-বিদ্বেষ চাই না। বিভক্তি চাই না। অনৈক্য চাই না। আমরা সুন্দরভাবে সৌহার্দ্য সম্প্রীতির মধ্যে এগিয়ে যেতে চাই। সংগঠন করতে গেলে নানাবিধ মতামত থাকবে। সবার মতামতকে আমাদের গুরুত্ব দিতে হবে এবং সকলের মতামতের ভিত্তিতে সংগঠন পরিচালনা করতে হবে।
যুক্তরাষ্ট্র’র অন্যতম আঞ্চলিক সংগঠন চট্টগ্রাম সমিতির অচলাবস্থা এখানো কাটেনি। দুটো অংশ এখনো নিজেদের বৈধ বলে দাবি করে পাল্টাপাল্টি অনুষ্ঠান করে যাচ্ছে। এরই মধ্যে চট্টগ্রামবাসীকে নিয়ে আরেকটি নতুন সংগঠনের ঘোষণা দেয়া হল।