NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৯, ২০২৬ | ২৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মাদকদ্রব্য পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর রাজধানীর কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ৫ ইউনিট নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি ইনকের যৌথ সভা অনুষ্ঠিত খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন মির্জা ফখরুল-তামিম-ফাতেমারা জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ Bangladesh calls for stronger global cooperation on safe migration at UN forum হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদুল আজহা উপলক্ষে একটি সাপ্তাহিক ছুটি বাতিল ইরাকের ৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এসআইআর বিতর্কে জল ঢেলে দিল পরিসংখ্যান
Logo
logo

ঘনিষ্ঠ মিত্র হাসিনাকে ‘বিসর্জন’ দেবে না ভারত


খবর   প্রকাশিত:  ০৩ মার্চ, ২০২৫, ১২:৩৩ এএম

ঘনিষ্ঠ মিত্র হাসিনাকে ‘বিসর্জন’ দেবে না ভারত

ভারত তার ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা খুবই কম। দেশটি মনে করে শেখ হাসিনাকে ফিরিয়ে দিলে তা প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা পৌঁছাবে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইকোনোমিক টাইমস। 

উচ্চপর্যায়ের সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, উগ্রপন্থীদের দমন ও উপ-আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন।

এ বিষয় মাথায় রেখেই শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারত। তাকে ফিরিয়ে দিতে ইউনূস সরকারের অনুরোধ পর্যালোচনা করবে। এতে কয়েক মাসও লেগে যেতে পারে। তাছাড়া ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, ‘রাজনৈতিক প্রকৃতির’ অনুরোধগুলো কার্যকর করার সুযোগও নেই।

 

সূত্রগুলো বলছে, এই মুহূর্তে শেখা হাসিনাকে ফিরিয়ে দিলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিচার করা হতে পারে বলে মনে করছে ভারত। তাই মুহাম্মদ ইউনূস সরকারের চাপ থাকা সত্ত্বেও ভারত এই বিষয়ে দ্রুত কোনও সিদ্ধান্ত নেবে না।

ভারত দাবি করে দেশটির অতিথি গ্রহণের ক্ষেত্রে একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে, যার মধ্যে দালাই লামাও অন্তর্ভুক্ত। তাছাড়া ভারতে হাসিনার নির্বাসন এটিই প্রথমবার নয়।

১৯৭৫ সালে তার পিতার হত্যার পর তিনি এখানে নির্বাসিত ছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার চেষ্টায় থাকা আওয়ামী লীগের মনোবল বাড়াবে ভারতে হাসিনার উপস্থিতি।