NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

বিপিএল মিউজিক ফেস্ট এবার সিলেটে, মাঠ মাতাবেন জেমস-আসিফ


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:৩০ এএম

বিপিএল মিউজিক ফেস্ট এবার সিলেটে, মাঠ মাতাবেন জেমস-আসিফ

ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট মাতিয়েছেন উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। ছিলেন দেশি শিল্পীরাও। এবার সিলেটের দর্শকদের জন্য থাকছে ভিন্ন আকর্ষণ।

সিলেটে বিপিএলের মাঠ মাতাবেন দেশের রক মিউজিকের কিংবদন্তি নগরবাউলখ্যাত জেমস। তার সঙ্গে থাকছেন বাংলা গানের যুবরাজখ্যাত আসিফ আকবর।

 

মিরপুরে রাহাত ফতেহ আলী খানের আগে স্টেজ মাতিয়েছেন রাফা, জেফার, মুজা, সঞ্জয় ও জনপ্রিয় ব্যান্ড মাইলস। সিলেটেও মুজা ও সঞ্জয় থাকছেন। জেফারের বদলে নারী সঙ্গীতশিল্পী হিসেবে দেখা যাবে তোশিবাকে।

আগামীকাল ২৫ ডিসেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে বসবে মিউজিক্যাল এই আসর। প্রতিবার উদ্বোধনী অনুষ্ঠান কেবল ঢাকা কেন্দ্রিক হলেও এবারে সেটাকে তিন ভেন্যুতেই ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

 

সিলেটে এই কনসার্টের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা। এই টাকায় দেখা যাবে গ্যালারিতে বসে। সিলভার ক্যাটাগরিতে কনসার্ট উপভোগ করতে খরচ হবে ১ হাজার ৫০০ টাকা। আর প্লাটিনাম ক্যাটাগরির টিকিট মূল্য ধরা হয়েছে ৪ হাজার টাকা।

 

টিকিট পাওয়া যাবে সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি থেকে ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টিকিট বুথে। অনলাইনে টিকিফাইতে কেনা যাবে মিউজিক ফেস্টের টিকিট। দুপুর আড়াইটা থেকে দর্শকদের জন্য খুলে দেয়া হবে স্টেডিয়ামের গেট। ভেতরে প্রবেশ করা যাবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।