NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

ফ্রান্সের হাতছাড়া হচ্ছে আফ্রিকার আরেক দেশ


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৪, ০৯:৫৯ এএম

ফ্রান্সের হাতছাড়া হচ্ছে আফ্রিকার আরেক দেশ

মধ্য আফ্রিকার দেশ চাদ জানিয়েছে, তারা সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির ইতি টেনেছে। এর ফলে দেশটি থেকে ফ্রান্সের সেনাদের চলে যেতে হতে পারে।  

বর্তমানে চাদে ফ্রান্সের এক হাজার সেনা ও যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। সামরিক অভ্যুত্থানকে কেন্দ্র করে গত দুই বছরে মালি, নাইজার, বুরকিনা ফাসো থেকে নিজেদের সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে ফ্রান্স।

 

ফ্রান্সকে অপরিহার্য অংশীদার উল্লেখ করে গত বৃহস্পতিবার চাদের পররাষ্ট্রমন্ত্রী আব্দেরামান কৌলামাল্লা  বলেন, ফ্রান্সের এখন এটাও বিবেচনা করা উচিত যে চাদ এখন পরিণত একটি দেশ। তারা একটি সার্বভৌম রাষ্ট্র। কৌলামাল্লা অবশ্য ফ্রান্সের সেনাদের সরিয়ে নেওয়ার জন্য কোনো সময় উল্লেখ করেননি। চাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সমাপ্তির সিদ্ধান্ত তাদের কৌশলগত অংশীদারকে নতুন করে সংজ্ঞায়নের সুযোগ তৈরি করে দেবে।

 

চাদ সরকারের সিদ্ধান্তের বিষয়ে তাৎক্ষণিকভাবে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য মেলেনি। অতীতে পশ্চিমা দেশগুলোর সামরিক বাহিনীকে নিবিড়ভাবে সহযোগিতা করে এসেছে চাদ। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশটি রাশিয়ার দিকে ঝুঁকেছে। 

সূত্র : আলজাজিরা, এএফপি