NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

সিলেটে আমেরিকান কর্নার উদ্বোধন যুক্তরাষ্ট্র দূতাবাসের


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৪, ০৬:৪৭ পিএম

সিলেটে আমেরিকান কর্নার উদ্বোধন যুক্তরাষ্ট্র দূতাবাসের

সিলেটে নতুন আমেরিকান কর্নার উদ্বোধন করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস। স্থানীয় জনগোষ্ঠী এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধি, জনগণের মধ্যে সংযোগ দৃঢ় করার লক্ষ্যে কর্নারটি উদ্বোধন করা হয়।

বুধবার সিলেটে আমেরিকান কর্নারের উদ্বোধন যুক্তরাষ্ট্র দূতাবাস এবং বাংলাদেশের স্থানীয় সংগঠনগুলোর মধ্যে শক্তিশালী অংশীদারত্বের প্রতিফলন। এটি শিক্ষার উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করার প্রতি তাদের সম্মিলিত অঙ্গীকারকে তুলে ধরে। যারা শিখতে এবং নিজেদের জনগোষ্ঠীতে ইতিবাচক পরিবর্তন আনতে চায়, নতুন প্রতিষ্ঠিত সিলেটের আমেরিকান কর্নারটি তাদের জন্য একটি মূল্যবান সম্পদ হিসেবে কাজ করবে।    

 

বাংলাদেশ এবং আমেরিকার সরকারি কর্মকর্তারা, যুক্তরাষ্ট্র সরকারের এক্সচেঞ্জ প্রোগ্রামের সাবেক শিক্ষার্থী, শিক্ষাবিদ, ছাত্রছাত্রী এবং স্থানীয়রা এই প্রাণবন্ত শিক্ষাকেন্দ্রের উদ্বোধন উদযাপন করতে একত্রিত হন।

উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর বলেন, সিলেটে আমেরিকান কর্নারের উদ্বোধন করতে পেরে আমি অনেক গর্বিত। এটি এমন এক কেন্দ্র হিসেবে কাজ করবে, যা যুক্তরাষ্ট্রের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পদের সঙ্গে সংযোগ বাড়াবে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য দীর্ঘস্থায়ী আন্তঃসাংস্কৃতিক অভিজ্ঞতা তৈরি করবে। 

 

তিনি আরও বলেন, এই আমেরিকান স্পেস আমাদের স্থানীয় যুবসমাজ, শিক্ষাবিদ এবং সেই তরুণ পরিবর্তনকারী ব্যক্তিদের সঙ্গে সংযোগ আরও দৃঢ় করবে, যারা তাদের জনগোষ্ঠীতে ইতিবাচক অবদান রাখতে নিজেদের উৎসর্গ করেছেন।    

 

আমেরিকান কর্নারগুলো একটি বৈশ্বিক নেটওয়ার্কের অংশ, যা স্থানীয় প্রতিষ্ঠানের সহযোগিতায় পরিচালিত সাংস্কৃতিক ও তথ্য কেন্দ্র। এই কেন্দ্রগুলো বিনামূল্যে এবং উন্মুক্ত তথ্যসম্পদ প্রদান, আমেরিকায় পড়াশোনা এবং স্কলারশিপ প্রোগ্রামের সুযোগ প্রচার, ইংরেজি ভাষার শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা, যুক্তরাষ্ট্রের এক্সচেঞ্জ প্রোগ্রামের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ স্থাপন এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বোঝাপড়া বাড়াতে বিভিন্নকার্যক্রম আয়োজন করে। এছাড়াও, এই কেন্দ্রগুলো স্থানীয় এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ নেতা-নেত্রীদের দক্ষতায় ক্ষমতায়ন করে।