NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

টয়লেট দিবসের পোস্ট দিয়ে বুবলীকে খোঁচা অপুর!


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৪, ০৮:৪৫ পিএম

টয়লেট দিবসের পোস্ট দিয়ে বুবলীকে খোঁচা অপুর!

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর মাঝে দ্বন্দ্ব যেন থামছেই না! সুযোগ পেলেই একে অন্যকে খোঁচা মারতে ভোলেন না দুজন। এর আগেও একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন দেশের শীর্ষ দুই নায়িকা। এবার আরেকটি ইঙ্গিতমূলক পোস্ট করে আলোচনায় অপু বিশ্বাস।

গত ২০ নভেম্বর ছিল বুবলীর জন্মদিন।

দিনটিতে পরিবারের মানুষদের নিয়েই ঘরোয়া পরিবেশে কেক কেটেছেন তিনি। সেই মুহূর্ত তুলে ধরেছেন ফেসবুকে। যেখানে ভালোবাসা জানিয়েছেন ভক্তরা। তবে বুবলীর জন্মদিনের তিন দিন পর রবিবার (২৪ নভেম্বর) অপু বিশ্বাস ফেসবুকে লেখেন, ‘লেট পোস্ট।
হ্যাপি টয়লেট ডে, ২০ নভেম্বর।’ সঙ্গে একটি অট্টহাসির ইমোজি জুড়ে দেন তিনি। 

 

সরাসরি কিছু না বললেও পরোক্ষভাবে বুবলীর জন্মদিন নিয়েই ঠাট্টা করেছেন এই নায়িকা, এমনটাই ভাবছেন নেটিজেনরা। যদিও আইডিটি অপুর ভেরিফায়েড আইডি নয়।

তবে বিষয়টি ভালোভাবে নেননি নায়িকার ভক্তরাও। সামাজিক মাধ্যমে সমালোচনা চলছে। অপুকে উদ্দেশ করে অনেকে লিখেছেন, বুবলীকে নিয়ে আপনার হিংসা কমছে না। কারো মন্তব্য, আপনাদের কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন। এমন কিছু পোস্ট দেখা গেছে নেটিজেনদের।

 

এর আগে, ২০২২ সালেও বুবলীর জন্মদিনে খোঁচা দিয়েছিলেন অপু বিশ্বাস। ওই বছর বুবলী গণমাধ্যমে জানিয়েছিলেন, জন্মদিন উপলক্ষে শাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন তিনি।  সেই খবর ফেসবুকে শেয়ার করে অনেকগুলো হাসির ইমোজি দিয়ে অপু লিখেছিলেন, ‘কী যে মজা’! চুপ থাকেননি বুবলীও। দুজনে জড়িয়ে পড়েন ভার্চুয়াল যুদ্ধে। একজন অন্যজনকে নিয়ে নানা রকম কটু মন্তব্যও করেন। এ ছাড়া শাকিব খান প্রসঙ্গেও প্রায়ই তর্কযুদ্ধে জড়াতে দেখা গেছে দুই নায়িকাকে।