NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

এবার এক ফ্রেমে তারা তিনজন


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ১০:২০ পিএম

এবার এক ফ্রেমে তারা তিনজন

একসঙ্গে পর্দায় আসছেন টলিউডের জনপ্রিয় তিন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, নুসরাত ও শ্রাবন্তী চ্যাটার্জি। পরিচালক রাজশ্রীর সিনেমা ‘ও মন ভ্রমণ’-এ একই পর্দায় ধরা দেবেন এই তিন হার্টথ্রব নায়িকা। 

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আসন্ন এই সিনেমার গল্প তিন নয়, বরং চার নারীকে নিয়ে। আর এই চতুর্থ নারীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী তথা কাউন্সিলর অনন্যা ব্যানার্জি।

ছোটবেলার চার বন্ধুর স্কুল শেষের পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া, আবার সময়ের চক্রে মুখোমুখি হওয়া। জীবনের নানা ওঠাপড়া নিয়েই সিনেমার গল্প। জীবনের নানা ক্ষেত্রে তারা সফল, কেউ চাকরিরত, কেউ আবার ব্যবসায়িক ভাবে সফল, তবু একাকিত্ব পিছু ছাড়ে না তাদের, বিশেষ এক কারণে বিদেশের মাটিতে আবারও একসঙ্গে হয় চারজন, জমে থাকা সমস্ত জটিলতা কাটিয়ে নতুন করে একসঙ্গে পথচলা শুরু করে তারা। তবে সিনেমায় একটা দারুণ চমকও রয়েছে।

 

‘ও মন ভ্রমণ’-এ নুসরাত জাহানের চরিত্রের নাম শ্রুতি, বিজনেস টাইকুন মনীশ সিংয়ের ঘরণী তিনি। সেই কোম্পানিতেই কর্মরত নন্দিনী অর্থাৎ স্বস্তিকা মুখোপাধ্যায়, অদ্রিজার চরিত্রে অভিনয় করবেন শ্রাবন্তী চ্যাটার্জি যিনি রুলিং পার্টির এমএলএ। অনন্যা এতে একজন সাংবাদিকের ভূমিকায় রয়েছেন। 

এই চারজন ছাড়াও সিনেমাটিতে তারকার মেলা দেখা যাবে।

রাজশ্রী দে পরিচালিত সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে জুন মালিয়া, কমলেশ্বর মুখোপাধ্যায়, আরিয়ান ভৌমিক–সহ আরও অনেককে।